
আফগানিস্তানে গত কয়েক বছর ধরে নারীদের অধিকার নিয়ে আলোচনা চলছে। কারণ, তালেবানরা ২০২১ সালে ক্ষমতায় আসার পর নারীদের শিক্ষা কার্যক্রম, খেলাধুলায় দিয়েছে নিষেধাজ্ঞা। এবার আফগান নারী ক্রিকেটারদের পাশে দাঁড়াল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ক্রিকেটের অভিভাবক সংস্থা একটি টাস্কফোর্সও গঠন করেছে।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে গতকাল বাস্তুচ্যুত আফগান নারী ক্রিকেটারদের সহায়তা করতে একটি বিশেষ টাসফোর্স গঠনের কথা জানিয়েছে আইসিসি। বিসিসিআই, ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)- এর মাধ্যমে গঠন করা হয়েছে টাস্কফোর্স। বিশেষ এই টাস্কফোর্সের মাধ্যমে আফগান নারী ক্রিকেটারদের খেলাধুলা ও ব্যক্তিগত বিকাশে আর্থিকভাবে সহায়তা করা হবে। আইসিসি একটি বিশেষ তহবিল গঠন করবে। টাস্কফোর্স ও তহবিলের মাধ্যমে অর্থনৈতিক ব্যাপার নিয়ে দুশ্চিন্তা না করে ক্রিকেটে যেন আফগান নারীরা মনোযোগ দিতে পারে, সেজন্যই এই উদ্যোগ। একই সঙ্গে হাই-পারফরম্যান্স প্রোগ্রামের ব্যবস্থা করছে। এর আওতায় উন্নতমানের কোচিং, বিশ্বমানের প্রশিক্ষণের সুবিধা এবং মেন্টরশিপ দেওয়া হবে।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে ক্রিকেটের অভিভাবক সংস্থার এই উদ্যোগ নিয়ে পোস্ট করেছেন। জয় শাহ লিখেছেন,
‘আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা হিসেবে আমরা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করতে প্রতিজ্ঞাদ্ধ। যেকোনো প্রেক্ষাপটেই যেন কোনো ক্রিকেটার তাঁর প্রতিভা প্রকাশ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ। আমরা এই টাস্কফোর্স ও তহবিল গঠন করতে পেরে গর্বিত। একই সঙ্গে হাইপারফরম্যান্স প্রোগ্রামের মাধ্যমে বাস্তুচ্যুত আফগান নারী ক্রিকেটাররা যেন ক্রিকেট চালিয়ে যেতে পারেন, সেটা নিশ্চিত করতে চাইছি। বিশ্বজুড়ে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া ও ঐক্য, দৃঢ়তা, আশার বার্তা ছড়াতে আমাদের এই পদক্ষেপ।’
আইসিসির আশা এমন পদক্ষেপ আফগানিস্তানের নারী ক্রিকেটারদের জীবন রক্ষায় সাহায্য করবে। পাশাপাশি ক্রিকেট একটি ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করবে। সীমান্ত ও প্রতিকূলতা অতিক্রম করে খেলাটি অনেক দূর এগিয়ে যাবে বলে আশা ক্রিকেটের অভিভাবক সংস্থার। এর আগে আফগান নারী ক্রিকেটারদের শিক্ষার অধিকার আদায়ে সোচ্চার হয়েছিলেন মোহাম্মদ নবী ও রশিদ খান।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১৩ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১৪ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১৫ ঘণ্টা আগে