লর্ডস টেস্টে হারের পর আজ ট্রেন্টব্রিজে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। করোনায় আক্রান্ত হয়ে এই টেস্ট থেকে ছিটকে গেছেন দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। ম্যাচের আগে কিউইদের নতুন করে ভাবনায় ফেলেছে উইলিয়ামসনের না থাকা।
নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, কেন উইলিয়ামসন পাঁচ দিনের আইসোলেশনে থাকবেন। তাঁর জায়গায় টম ল্যাথাম দ্বিতীয় টেস্টে অধিনায়কত্ব করবেন। আর উইলিয়ামসনের জায়গায় দলে ঢুকবেন অভিজ্ঞ ওপেনার হামিশ রাদারফোর্ড।
এর আগেও কিউইদের নেতৃত্ব দিয়েছেন ল্যাথাম। উইলিয়ামসন চোটে পড়লে ল্যাথামের নেতৃত্বেই বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। তবে এই টেস্টে উইলিয়ামসনের না থাকাটা দুর্ভাগ্য মনে করছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড। তিনি বলেছেন, ‘এমন একটি ম্যাচে কেনের না খেলতে পারাটা দুর্ভাগ্যজনক। তার দলে থাকা কতটা গুরুত্বপূর্ণ, আমরা সবাই সেটা অনুভব করছি এবং জানি সে কতটা হতাশ হবে।’
ম্যাচের আগের দিন সামান্য উপসর্গ দেখা যায় উইলিয়ামসনের। পরে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে জানা যায় করোনায় আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক।

বোস্টনে গতকাল ফ্রান্স-নরওয়ে ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল একটু বেশি। কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, সেটা দেখতে নয়। বরং আরলিং হালান্ড-কিলিয়ান এমবাপ্পের লড়াই দেখতেই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। পুরো ২ ঘণ্টা খেলা দেখেও ভক্ত-সমর্থকেরা হালান্ডকে দেখতে না পেয়ে হতাশই হয়েছেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ওয়ানডে দলে মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তনটা হয়েছে স্বপ্নের মতোই। অস্ট্রেলিয়া সিরিজে ১১৬.২৯ স্ট্রাইকরেটে করেছেন ১৫৭ রান; ফিফটি দুটি। এ ছাড়া ৪.৩৮ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। তাঁর এমন দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ; মোসাদ্দেক হয়েছেন সিরিজসেরা।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয় চরম অনিশ্চয়তা। সব শঙ্কা কাটিয়ে ইরানিরা বিশ্বকাপে অংশ নিয়েছে। তবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ অংশগ্রহণ করেও চরম ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে মধ্যপ্রাচ্যের এই দলকে। আজ মিসরের বিপক্ষে ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিলেন ইরানের কোচ আমির ঘালেনি।
৩ ঘণ্টা আগে
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পারফরম্যান্স হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতোই। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর টানা আট ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। যার মধ্যে এবার আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জিতে ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির মতে তাঁর দলের কাছ
৪ ঘণ্টা আগে