
দুবাইয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শিরোপা তুলে দেওয়া এবং ওমরা হজ করে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ফিরেই জরুরি বোর্ড সভা ডেকেছেন আজ বেলা ৩টায়। সেখান থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
চট্টগ্রাম টেস্ট শুরুর আগে জানা যায়, নাজমুল হোসেন শান্ত আর অধিনায়কত্ব করতে চাইছেন না। এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে কিছু জানা না গেলেও আজকের সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে বেশ কয়েকটি সূত্রে।
অধিনায়কত্বের বিষয় ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের একটি চিঠির পরিপ্রেক্ষিতে আলোচনা হতে পারে আহূত সভায়। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে বিসিবির কাছে জানতে চাওয়া হয়েছে টানা তিন সভায় যে পরিচালকেরা অনুপস্থিত ছিলেন, তাঁদের শূন্য পদে কী করণীয়। আসন্ন আফগানিস্তান সিরিজে সাকিব আল হাসানের খেলার সুযোগ নিয়েও আলোচনা হতে পারে সভায়।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৪ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৫ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৬ ঘণ্টা আগে