উদ্বেগজনক পরিস্থিতি কাটল পাকিস্তানের। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বিশ্বকাপ খেলতে উড়াল দেওয়ার জন্য তাদের যে ভিসা জটিলতায় পড়তে হয়েছিল, সেটি কেটে গেছে। বাবর আজম ও তাঁর দল এখনন ভারত সফরে যেতে পারবেন।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বরাতে গতকাল ক্রিকবাজ জানায়, পাকিস্তান দলের ভিসা অনুমোদন দিয়েছে ভারত সরকার। ভিসা জটিলতা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উদ্বেগ প্রকাশের ঘণ্টাখানেকের মধ্যে সুখবর পায় তারা। তার আগে পিসিবি জানায়, বিষয়টি তারা আইসিসির কাছে জানিয়েছে। আর আইসিসি জানায়, ভিসা পদ্ধতির বিষয়টি স্বাভাবিক প্রশাসনিক পদ্ধতিতে হয়েছে।
পরে পিসিবি নিশ্চিত করে, তারা ভিসা অনুমোদনের তথ্য পেয়েছে। আগামী বুধবার বিকেলে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হবে পাকিস্তান। ৬ অক্টোবর হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে পাকিস্তানের। তার আগে হায়দরাবাদে ক্লোজড ডোরে ২৯ সেপ্টেম্বর নিউজল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচ খেলবেন বাবররা।
ভিসা পেতে দেরি হওয়ার কারণ হিসেবে ক্রিকবাজ আরও জানায়, পাকিস্তান দেরিতে আবেদন করেছিল। এই জটিলতার কারণে বিশ্বকাপের আগে দুবাইয়ে থাকার পরিকল্পনা বাদ দিতে বসেছিল পাকিস্তান।
গতকাল ভারতের ভিক্রান্ত গুপ্ত নামের এক সংবাদ উপস্থাপকের তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানান, ‘পাকিস্তান ও আফগানিস্তানের বিশ্বকাপের ভিসা নিশ্চিত হয়েছে। উভয় দল নিজেদের পরিকল্পনামাফিক সফর করতে পারবেন।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৪ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১১ ঘণ্টা আগে