
এইচপি ও বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে দুই দিনে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। তবে বৈরী আবহাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। প্রথম দিনে মাঠ প্রস্তুত করা নিয়ে সমস্যা থাকলেও দ্বিতীয় দিনের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।
এইচপি-বাংলাদেশ ‘এ’ দলের দুটি টি-টোয়েন্টি ম্যাচ দেখতে চট্টগ্রামে ছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। যদিও ম্যাচগুলো থেকে প্রত্যাশিত পারফরম্যান্স মেলেনি। তবে ফাহিম মনে করছেন, এখানে ভবিষ্যতের ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন। গণমাধ্যমকে ফাহিম বলেন, ‘অস্ট্রেলিয়া সফরটি দারুণ একটি সুযোগ—বিশেষ করে যারা বড় পর্যায়ে খেলতে চায় তাদের জন্য। এই সফরে ভালো করলে বিশ্বকাপ দলের ভাবনায় চলে আসার সুযোগ তৈরি হবে। যদিও বিষয়টি নির্বাচকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।’
বিসিবি সূত্রে জানা গেছে, ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন পেসার হাসান মাহমুদ। যদিও ফাহিম এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেননি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, ‘এখানে যারা প্রস্তুতি নিচ্ছে, তাদের কেউ কেউ এশিয়া কাপ কিংবা অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা পাবেন। জাতীয় দলের বাইরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে এখানে দেখা হচ্ছে। এদের মধ্যেই তিন-চারজন আছে, যারা যেকোনো সময় জাতীয় দলে ফিরতে পারে। হাসান মাহমুদও সেই পরিকল্পনার অংশ।’
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আজকের পরিত্যক্ত ম্যাচটি আগামীকাল বেলা সাড়ে ১১টায় খেলার কথা রয়েছে। ম্যাচ শেষেই অস্ট্রেলিয়া সফর সামনে রেখে ‘এ’ দলের দল ঘোষণা হতে পারে।
এদিকে নাহিদ রানা সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব পেয়েছেন বলে জানা গেছে। শ্রীলঙ্কা সফরের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি ছিলেন না। তাতে এশিয়া কাপের দলে তাঁর থাকা নিয়েও রয়েছে সংশয়। কারণ, সেপ্টেম্বরে এশিয়া কাপ নিয়েই ব্যস্ত থাকবে বাংলাদেশ ক্রিকেট দল।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে