
সভাপতির দায়িত্ব নিয়ে আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন, তাঁর প্রথম লক্ষ্য হলো, দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দেওয়া। আর ক্রিকেট বিকেন্দ্রীকরণের প্রথম শর্ত, দেশব্যাপী ভালো মানের কোচিং ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্যে বিসিবি এখন জোর দিয়েছে গেম এডুকেশনে।
বিসিবির সভাপতি হওয়ার পর আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল বলেছিলেন, ‘১০৪ জন কোচ রয়েছেন। তাঁরা জেলাভিত্তিক কোচিং করেছেন। বিভাগীয় কোচিং করেন। তাঁরা যদি ডেভেলপ করেন বা তাঁদের আপগ্রেড করতে পারি, তাহলে দেশের ক্রিকেট আপনাআপনি আপগ্রেড হয়ে যাবে।’ বুলবুলের তাগিদে গত এক মাসে নিয়মিত কোচিং কর্মশালার আয়োজন করেছে বিসিবি। কাল থেকে গেম ডেভেলপমেন্ট বিভাগের তত্ত্বাবধানে শুরু হয়েছে তিন দিনের লেভেল ‘এ’ কোচিং কোর্স। কর্মশালায় অংশ নিচ্ছেন প্রতিরক্ষা বাহিনী, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ২৮ জন কোচ। প্রোগ্রামে ট্রেনার হিসেবে কাজ করছেন সোহেল ইসলাম, দিপু রায় চৌধুরী, ওয়াহিদুল গণি ও মেহরাব হোসেন অপি।
ছুটিতে মেলবোর্নে যাওয়ার আগে গত সপ্তাহে বিসিবি সভাপতি বলেছিলেন, ‘সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিশ্ববিদ্যালয়ের কোচদের জন্য আমরা কি আগে কিছু করেছি? লিগ শুরুর আগে তাদের ক্রীড়া বিভাগের প্রধান বা কোচদের লেভেল “এ” কোচিং প্রশিক্ষণ করিয়ে দিচ্ছি, যেখানে সঠিক বিষয়টা শিখতে পারবে।’
বছরের পর বছর বিদেশি কোচদের ওপর বেশি আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট। বার্ষিক বাজেটের একটা গুরুত্বপূর্ণ অংশ ব্যয় হয় বিদেশি কোচের পেছনে। এখন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সকে প্রতি মাসে প্রায় ৩০ লাখ টাকা বেতন দেয় বিসিবি। অথচ উপমহাদেশের প্রায় সব ক্রিকেট বোর্ড নিজেদের স্থানীয় কোচের ওপর বেশি ভরসা করে। স্থানীয় কোচদের উন্নতি না করলে সহজে বদলাবে না দেশের ক্রিকেটের চিত্র। বেশি বেশি প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে এবং সারা দেশের ক্রিকেট উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালার মাধ্যমে দক্ষতা বাড়িয়ে ঘরোয়া ক্রিকেটে স্থানীয় কোচদের আরও বেশি সম্পৃক্ত করতে চায় বোর্ড। এই লক্ষ্যে সভাপতির সরাসরি তত্ত্বাবধানে স্থানীয় কোচদের জন্য একটি আধুনিক প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করছে বিসিবি।
গত ১৫ বছরে বিসিবির লেভেল ‘এ’ কোচিং কোর্সে ৩৯০ জন কোচ সনদ পেয়েছেন। লেভেল ওয়ান কোর্স করেছেন ৩৪০ জন, লেভেল টু করেছেন ১৬০ জন এবং লেভেল থ্রি কোর্স শেষ করেছেন ২০ জন কোচ। চলতি বছর লেভেল ‘এ’ ছাড়াও লেভেল ওয়ান থেকে থ্রি পর্যন্ত অন্তত চারটি কোর্স আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। পাশাপাশি জেলা ও বিভাগীয় কোচদের দক্ষতা উন্নয়নের জন্য বছরব্যাপী তিন দিনের কিছু ‘ফ্রেশার’ কোর্স চালু রাখবে বিসিবি। বিসিবির নতুন নিয়ম অনুযায়ী, প্রথম শ্রেণির কোনো দলে দায়িত্ব পেতে হলে যেকোনো পর্যায়ের কোচ ও ট্রেনারদের জন্য লেভেল ওয়ান কোর্স বাধ্যতামূলক।
কোচদের প্রশিক্ষণ নিয়ে গেম ডেভেলপমেন্ট ইউনিটের হেড অব অপারেশনস হাবিবুল বাশার সুমন বলেন, ‘এখন অনেক ক্রিকেটার খেলা শেষ করে কোচিংয়ে আসতে চাইছেন। আগে এই প্রবণতা এতটা ছিল না। এখন অনেকে প্রথম শ্রেণির ক্যারিয়ার শেষে কোচিংয়ের দিকে ঝুঁকছেন। লেভেল ওয়ান কোর্সের জন্য প্রচুর সিভি জমা পড়েছে। এমনকি যারা এখনো খেলছেন বা শিগগির অবসরে যাবেন, তাঁরাও কোচিংয়ে আসতে আগ্রহী। আমরা যদি মানসম্পন্ন কোচ তৈরি করতে পারি, তাহলে শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিসরে তাঁদের চাহিদা তৈরি হবে।’
সুমন মনে করেন, ঘরোয়া ক্রিকেটের মেরুদণ্ড শক্ত করতে স্থানীয় কোচদের প্রতিভা অন্বেষণে পরিবর্তন আনা জরুরি। সাবেক এই অধিনায়ক বলেন, ‘জেলা পর্যায়ের কোচরা আগে যে পদ্ধতিতে ক্রিকেটার বাছাই করতেন, এখন সেটিতে আরও পেশাদারি আনতে হবে। তাই বিসিবি তাঁদের আলাদাভাবে প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে