এমনটা কি কখনো ভেবেছিলেন শুবমান গিল। নিজের প্রথম বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণে এমন বাঁধা আসবে। নিশ্চয়ই হয়তো ঘুণাক্ষরেও কখনো ভাবেননি তিনি। দুর্দান্ত ছন্দটা যে বিশ্বকাপে রাঙাতে চেয়েছিলেন তিনি। কিন্তু এখন তাঁর বিশ্বকাপই শেষ হওয়ার পথে।
টুর্নামেন্ট শুরু হলেও এখনো খেলার সুযোগ পাননি শুবমান। হঠাৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় তাঁর কপাল পুড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁকে প্রথম ম্যাচে পায়নি ভারত। গতকাল জানা যায় আফগানিস্তানের বিপক্ষেও পাবে না ভারত। এখনো শোনা যাচ্ছে ভারত–পাকিস্তানের হেভিওয়েট ম্যাচেও খেলতে পারবেন না তিনি।
শুবমান ডেঙ্গু জ্বরে এতটাই কাবু হয়েছেন যে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে তাঁকে। ডেঙ্গু জ্বরে প্লাটিলেট কমে যাওয়ার কারণে চেন্নাইয়ের কাভেরি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে অবশ্য ছাড়া পেয়েছেন ভারতীয় ব্যাটার। ছাড়া পেলেও এখনোই মাঠে ফেরা হচ্ছে না তাঁর। ফলে পাকিস্তানের বিপক্ষেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে।
গতকাল এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড লিখেছে, ‘২০২৩ সালের ৯ অক্টোবর ভারতীয় ব্যাটার শুবমান গিল দলের সঙ্গে দিল্লি যায়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইয়ে প্রথম ম্যাচটি খেলতে পারেনি ওপেনিং ব্যাটার গিল। ১১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে দিল্লিতেও খেলা হবে না তার। সে চেন্নাইয়ে চিকিৎসক দলের তত্ত্বাবধানে থাকবে।’
শুবমান পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন কিনা তা আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। এমনকি সেদিনই তাঁর টুর্নামেন্টে খেলার ভাগ্যেও ঠিক হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, উদীয়মান এই ব্যাটারের বদলি নিয়েও নাকি কথা চলছে। তাঁর সুস্থ হতে যদি সময় লাগে তাহলে যশস্বী জয়সওয়াল কিংবা রুতুরাজ গায়কোয়াড়ের মধ্যে একজনকে নেবে বেছে নেবে ভারত।
শেষ পর্যন্ত যদি খেলতে না পারেন তাহলে বড় দুর্ভাগা হবেন শুবমান। কেননা টুর্নামেন্ট শুরুর আগে এ বছর ওয়ানডেতে সর্বোচ্চ ৭২.৩৫ গড়ে ১২৩০ করেছেন তিনি। ৫ ফিফটির বিপরীতে ৫ সেঞ্চুরিও করেছেন এই উদীয়মান ব্যাটার। আফসোসটা শুধু গিলের হবে না ভারতেরও হবে। কেননা এই বিশ্বকাপে তাঁকে ঘিরে অনেক স্বপ্ন দেখছিল ভারত।

রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
১ ঘণ্টা আগে
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। নিষেধাজ্ঞা তো আছেই। গ্যালারি থেকেও শুনতে হয় দুয়োধ্বনি। এবার তাঁর চার ম্যাচের নিষেধাজ্ঞার ঘটনায় খেপেছেন কোচ জোসে মরিনিও।
২ ঘণ্টা আগে
হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের যুদ্ধ চরম আকার ধারণ করেছে। যেটার প্রভাব পড়েছে সৌদি প্রো লিগের (এসপিএল) ওপর। যার মধ্যে আল নাসরের একটা ম্যাচও রয়েছে।
৩ ঘণ্টা আগে