শ্রীলঙ্কার ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার ও ১৯৯৬ বিশ্বকাপজয়ী দলের সদস্য হাসান তিলকারত্নে। ২০ আগস্ট থেকে তাঁর নিয়োগ কার্যকর করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
২০২২ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় আড়াই বছর বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিলকারত্নে। নতুন দায়িত্বে এসএলসির ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টার থেকে সিনিয়র দলের ব্যাটারদের নিয়ে কাজ করবেন তিলকারত্নে। শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, দলের কেন্দ্রীয় প্রস্তুতি কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই এই দায়িত্ব পালন করবেন সাবেক তারকা ক্রিকেটার।
তিলকারত্নে শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটার। ১৯৮৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৩ টেস্ট ও ২০০ ওয়ানডে খেলেছেন তিনি। দুই সংস্করণ মিলিয়ে করেছেন আট হাজারের বেশি রান। দেশের হয়ে ১৯৯৬ সালে বিশ্বকাপ জেতা তিলেকারত্নের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন।
নিজ দেশে কোচিংয়ের অভিজ্ঞতা এবারই প্রথম নয় তিলকারত্নের জন্য। এর আগে লঙ্কানদের পুরুষ দলের ব্যাটিং কোচ এবং নারী দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। আবারও নিজ দেশের কোচিংয়ে ফিরে ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী করার সুযোগ পেলেন তিলকারত্নে।
তিলকারত্নের সঙ্গে চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি এসএলসি। একই সঙ্গে অন্য কোনো সাপোর্ট স্টাফের পদে পরিবর্তনের কথাও ঘোষণা করা হয়নি।

পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় শেষ মুহূর্তে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। মহাদেশীয় মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের প্রস্তুতি জোরদারে আবারও পুরোনো কোচ পিটার গেরহার্ডের ওপরই আস্থা রাখল বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। একই সঙ্গে সোমবার টুর্নামেন্টকে সামনে রেখে ২৬ সদস্যে
২৪ মিনিট আগে
আর্থিক কেলেঙ্কারির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পরই চাপে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের সঙ্গে জড়িয়ে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামও। ভেতরের তথ্য প্রকাশ করতে চলেছেন তিনি।
২ ঘণ্টা আগে
স্কোরকার্ড দেখে মনে হতে পারে, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। কিন্তু যাঁরা খেলা দেখেছেন, তাঁরা নিশ্চয়ই বুঝেছেন কল্পনার সঙ্গে বাস্তবের কী পরিমাণ ফারাক। দ্রুত কয়েকটা উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে রাখে আফগানরা। তবে সেই ধাক্কা সামলে এখন নাজমুল
৩ ঘণ্টা আগে
ব্যাকওয়ার্ড পয়েন্ট-শর্ট থার্ড ম্যানের মাঝখান দিয়ে চার মারলেন লিটন দাস। সীমানার দড়ি স্পর্শ করতেই লিটন ব্যাট-হেলমেট উঁচিয়ে ধরে দর্শকদের অভিনন্দনের জবাব দিলেন। হেলমেটে দিলেন চুমু। টেস্টে আফগানিস্তানের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে