মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অলিখিত ফাইনালে আবাহনীকে ২৮৩ রানের লক্ষ্য দিয়েছে শেখ জামাল। ১৬ রানে তিন টপ অর্ডারের উইকেট হারিয়ে শুরুতে রীতিমতো চাপে পড়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।
মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের অসাধারণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় শেখ জামাল। তাইবুর রহমান ও নুরুল হাসান সোহান করেছেন ফিফটি। তাঁদের সঙ্গে ফজলে মাহমুদ, পারভেজ রাসুল ও জিয়াউর রহমানরা শেষ দিকে তোলেন ঝড়। তাতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান করে শেখ জামাল।
দ্রুত ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ফজলে ও তাইবুর রহমানের ৮১ রানের জুটিতে প্রাথমিক চাপ সামলিয়ে ওঠে শেখ জামাল। ৭০ বলে ৪০ রান করে আউট হন ফজলে। ৮৫ বলে ৫৩ রান করে আউট হন তাইবুরও।
এর পরের তিন ব্যাটারই ব্যাটিং করেছেন ১০০-এর বেশি স্ট্রাইক রেটে। রাসুল ৩৭ বলে ৪২, জিয়া ১৪ বলে ৩ ছক্কা ও ১ চারে খেলেছেন ২৯ রানের ঝোড়ো ইনিংস। ৭০ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সোহান। নিজের ইনিংসে ৪টি ছক্কা ও ৮টি চার মারেন শেখ জামালের অধিনায়ক।
২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) লিস্ট ‘এ’ স্বীকৃতি পাওয়ার পর এবারই প্রথম ঘটনা। দুই দল সমান পয়েন্ট নিয়ে সুপার লিগের শেষ ম্যাচে শিরোপার লড়াইয়ে নামছে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১০ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে