
সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থানায় মামলাটি করা হয়। তিনি হত্যা মামলার ২৮ নম্বর আসামি।
নীলফামারী সদর উপজেলার রফিকুল ইসলাম (৪৯) নামের এক ব্যক্তি এ মামলা দায়ের করেছেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদাবর থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক নজরুল ইসলাম।
তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর আদাবর এলাকায় পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আদাবরের হক সাহেবের গ্যারেজ এলাকায় নিহত হন পোশাকশ্রমিক রুবেল।
সাকিব বর্তমানে পাকিস্তানে আছেন। তিনি এখন টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত। বৈষম্যবিরোধী আন্দোলনে তাঁর নীরব ভূমিকায় উঠেছিল সমালোচনার ঝড়। তখন কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে থাকা সাকিবকে মাঠেই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। তবে জীবনে এই প্রথম কোনো মামলার আসামি হলেন সাকিব, সেটিও আবার হত্যা মামলা।

বাংলাদেশ ফুটবল লিগে শুরুটা জয় দিয়েই করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের প্রথম ম্যাচে ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাবকে আজ ১-০ গোলে হারিয়েছে সাদাকালোরা। শুক্রবার চাঁদপুর জেলা স্টেডিয়ামে মোহামেডানের হয়ে জয়সূচক গোলটি করেন জাহিদ হাসান শান্ত।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা হয়ে বিদায়ী ম্যাচ খেলতে দেশে ফিরেছেন লিওনেল মেসি। আজ সকালে নিজ শহর রোজারিওতে পৌঁছেছেন আর্জেন্টাইন তারকা। আগামী বুধবার বেনিনের বিপক্ষে ম্যাচে শেষবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।
১ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি গত রাতে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এখনো পুরো ১৪ দল ঠিক না হলেও দলগুলো জানে, তাদের ম্যাচ কবে। তবে বিশ্বকাপের এক বছর আগে কয়েকটা দলের অবস্থান নির্ধারিত থাকলেও অনেকের তা নেই।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আগামীকাল রাত ৮টায় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ব্রাজিলকে আতিথেয়তা দেবে ভারত। তার আগে স্বাগতিক দলের প্রতি পূর্ণ সম্মান জানালেন সফরকারীদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
২ ঘণ্টা আগে