এই তো কদিন আগেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলার টিকিট হাতছাড়া করল ওয়েস্ট ইন্ডিজ। তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ ভারত শুরু করেছিল জয় দিয়ে। ওয়ানডেতে ক্যারিবীয়দের বিপক্ষে টানা ৯ ম্যাচ জয়ের রেকর্ড ছিল ভারতের। অবশেষে গতকাল ভারতের জয়রথ থামিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তবু ভারতের এই পরাজয় নিয়ে চিন্তিত নন দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে খেলেননি রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিতের পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। কোহলি ও রোহিতের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেল। তবে সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি স্যামসন-অক্ষরের কেউই। স্যামসন করেছেন ৯ রান এবং অক্ষর করেছেন ১ রান। আর টস হেরে প্রথমে ব্যাটিং করা ভারত ৪০.৫ ওভারে ১৮১ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেছেন ইশান কিষান। রান তাড়া করতে নেমে ৩৬.৪ ওভারে ৪ উইকেটে ১৮২ রান করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তাতে প্রায় চার বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডেতে জিতল উইন্ডিজ। সর্বশেষ ২০১৯-এর ডিসেম্বরে ভারতকে ৮ উইকেটে হারিয়েছিল ক্যারিবীয়রা।
ভারত বড় ব্যবধানে হারলেও তাতে বিচলিত নন দ্রাবিড়। তিনি বরং ভারতের চোটে পড়ে খেলোয়াড়দের কথা মনে করিয়ে দিয়েছেন। জসপ্রীত বুমরা, ঋষভ পন্ত, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়াররা এখন আছেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ)। তাছাড়া আগস্ট-সেপ্টেম্বরে হবে এশিয়া কাপ, এরপর অক্টোবরে হবে বিশ্বকাপ। এই দুটো বড় টুর্নামেন্টের আগে অন্যান্যদের বাজিয়ে দেখতে চান দ্রাবিড়। ম্যাচ শেষে ভারতের প্রধান কোচ বলেন, ‘এমন সিরিজ যেখানে মাত্র ২-৩ ম্যাচ বাকি আছে এশিয়া কাপের আগে, আমাদের মনে হয়েছে যে রোহিত ও কোহলিকে খেলালে খুব একটা লাভ হতো না। এনসিএতে এমনিতে চোটে পড়া বেশ কয়েকজন খেলোয়াড় আছে ও তাদের নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আমরা তাই অন্যান্য খেলোয়াড়দের সুযোগ দিতে চেয়েছিলাম। কঠিন পরিস্থিতিতে তারা কেমন খেলে, সেটাই দেখতে চেয়েছি।’
ওয়েস্ট ইন্ডিজ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন রয়েছে ১-১ সমতায়। পরশু ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে হবে তৃতীয় ওয়ানডে। ১৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ রয়েছে উইন্ডিজের। ২০০৬ সালে সর্বশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে ক্যারিবীয়রা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে