
আথলেতিক বিলবাওয়ের মাঠে প্রথম লেগে ৩-০ গোলে জিতে ফাইনালে এক পা আগেই দিয়ে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। রাতে দ্বিতীয় লেগে নিজেদের মাঠেও ইউনাইটেড জয় নিশ্চিত করল ৪-১ গোলে। দুই লেগে মিলিয়ে ৭-১ ব্যবধানে বিলবাওকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড।
আরেক সেমিফাইনালের ফিরতি লেগে বোদো/গ্লিমটের মাঠে ২-০ গোলে জিতেছে টটেনহাম হটস্পার। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের ব্যবধানে তারা অল প্রিমিয়ার লিগ ফাইনাল নিশ্চিত করেছে। শিরোপার জন্য তো বটেই, পরের চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার একটা সুযোগও পাবে দল দুটি। তবে এ জন্য জিততে হবে ফাইনালে। প্রিমিয়ার লিগে ১৫ নম্বরে রেড ডেভিলস আর ১৬ নম্বরে স্পার্সরা। স্পষ্টই প্রিমিয়ার লিগের সেরা পাঁচে থাকতে পারছে না তারা। ইউরোপা লিগের ফাইনাল তাদের শেষ সুযোগ।
তিন গোল হজম করা বিলবাও ওল্ড ট্রাফোর্ডে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। ৩১ মিনিটে হ্যারি মাগুইরের বিভ্রান্তিকর ক্লিয়ারেন্সে বল পায়ে পান মিকেল জাউরেগিজার। এই স্প্যানিয়ার্ড বক্সের বাইরে থেকে উঁচু কোনাকুনি শটে জাল কাঁপান। বিলবাও লিড ধর রেখেছিল এক ঘণ্টারও বেশি সময়। স্বাগতিকেরা সমতায় ফেরে ৭২ মিনিটে। লেনি ইয়োরোর পাস থেকে মাউন্ট ম্যাসন গোলকিপার জুলেন আগিরেজাবালাকে ঘুরিয়ে জালে বল জড়িয়ে দেন। সাত মিনিট পর ক্যাসেমিরো ফ্রি কিক থেকে গোল করেন। ৮৫ মিনিটে রাসমুস হয়লুন্দ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ইউনাইটেডের পক্ষে নিয়ে যান।
স্টপেজ টাইমে মাউন্ট নিজের দ্বিতীয় গোল করেন। আগিরজেবালাকে গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আসতে দেখে সফরকারীদের অর্ধ থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।
২০১৭ সালের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ইউনাইটেড আগামী ২১ মে বিলবাওর সান মামেস স্টেডিয়ামে অল প্রিমিয়ার লিগ ফাইনালে টটেনহামের মুখোমুখি হবে। কোচ রুবেন আমোরি জানিয়েছেন, ইউনাইটেড ফাইনাল না জেতা পর্যন্ত কোনো উদ্যাপন করবেন না। পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে চান এই কোচ, ‘এই মুহূর্তে আমি কেবল পরের ম্যাচ নিয়ে ভাবছি। ফাইনালের আগে যেন কেউ ইনজুরিতে না পড়ে, সেটা নিয়ে চিন্তিত আছি। আমাদের এটা জিততে হবে। না জিতলে এটা হবে অর্থহীন।’
ঘরের মাঠে ৩-১ গোলে জিতে আসা টটেনহাম বোদোর মাঠে কোনো অঘটনের শিকার হয়নি। নরওয়ের ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠেছে। ডোমিনিক সোলাঙ্কে ও পেদ্রো পোরো করেন গোল। ৬৩ মিনিটে সোলাঙ্কে গোলমুখ খোলেন। স্বাগতিক কিপার নিকিতা হাইকিনকে বোকা বানিয়ে ছয় মিনিট পর ক্রসে জাল কাঁপান পোরো। ১৯৮৪ সালে উয়েফা কাপ জেতার পর প্রথম ইউরোপিয়ান ট্রফি জেতার দোরগোড়ায় টটেনহাম।
সবশেষ ২০১৮-১৯ মৌসুমে ইউরোপা লিগে ফাইনাল খেলেছিল অল প্রিমিয়ার লিগ। সেবার আর্সেনালকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১০ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে