
ধীরে ধীরে চোট থেকে সেরে উঠছেন সূর্যকুমার যাদব। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টে বাংলাদেশ সিরিজেই দেখা যেতে পারে তাঁকে। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সামাজিক মাধ্যমে জানালেন নিজের বর্তমান অবস্থার কথা।
চিকিৎসার জন্য সূর্যকুমার এখন আছেন জার্মানির মিউনিখে। হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় একটি ছবি গত রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেছেন তিনি। ভারতীয় এই তারকা ব্যাটার লিখেছেন, ‘পেটের ডানপাশে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করেছি। সফল অস্ত্রোপচারের কথা শেয়ার করতে পেরে ভালো লাগছে। আমি সেরে ওঠার পথেই আছি। মাঠে ফিরতে তর সইছে না।’
ভারত এখন ব্যস্ত ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। এই টেস্ট সিরিজ শেষ হবে আগস্টের প্রথম সপ্তাহে। সূর্যকুমার ইংল্যান্ড সিরিজে খেলছেন না। টেস্ট সিরিজ শেষে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে ভারত। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি হবে বাংলাদেশের মাঠে। ১৭, ২০ ও ২৩ আগস্ট হবে বাংলাদেশ-ভারত সিরিজের তিন ওয়ানডে। যার মধ্যে প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরে আর তৃতীয় ম্যাচের ভেন্যু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। ২৬ আগস্ট চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শেষ দুই টি-টোয়েন্টি মিরপুরে হবে ২৯ ও ৩১ আগস্ট।
ভারত এখনো বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করেনি। সেক্ষেত্রে ওয়ানডে দলে সূর্যকুমার জায়গা পান কিনা, সেটা বলার উপায় নেই। কারণ, ২০২৩-এর ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের পর তাঁকে আর এই সংস্করণে দেখা যায়নি। আর টি-টোয়েন্টি সংস্করণে তিনি অধিনায়ক হয়েছেন গত বছর। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় নেতৃত্বের শূন্যস্থান পূরণ করেন সূর্যকুমার।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সূর্যকুমার সবশেষ খেলেছেন এ বছরের আইপিএলে। মুম্বাইকে প্লে অফে তুলতে তাঁর অবদান ছিল অসামান্য। ৭১৭ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। আর ভারতের জার্সিতে সবশেষ তিনি খেলেছেন এ বছরের ফেব্রুয়ারিতে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়াংখেড়েতে টি-টোয়েন্টি ম্যাচটাই ভারতের এই সংস্করণে সবশেষ কোনো ম্যাচ। অন্যদিকে সূর্যকুমার তাঁর ক্যারিয়ারের একমাত্র টেস্ট খেলেছেন ২০২৩-এর ফেব্রুয়ারিতে নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
১৬ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে