বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম সংস্করণে নিয়মিত ধারাভাষ্য দিচ্ছেন কিংবদন্তী কার্টলি অ্যামব্রোস। খেলোয়াড়ি জীবনে বাউন্স-সুইংয়ে কত ব্যাটারকেই নাকানি-চুবানি খাইয়েছেন। ক্রিকেটকে বিদায় বলেছেন ২০০০ সালে। এখন ধারাভাষ্য বক্সে বসে ক্রিকেটেরই বিশ্লেষণ করেন অ্যামব্রোস।
গতকাল সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ডমিনেটরস ম্যাচের পুরস্কার বিতরণীর আনুষ্ঠানিকতার পর মাঠের এক পাশে অ্যামব্রোস, মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন আহমেদের মধ্যে জমে ওঠে মিনিটে পাঁচেকের আড্ডা। যেখানে ক্রিকেটের নানা গল্প, হাসি-ঠাট্টা ও উপদেশ নিয়ে আলোচনা হয়। সে আড্ডায় মাশরাফি বলেছেন, ধারাভাষ্য দেওয়ার জন্য ইংরেজি ইংরেজি পোক্ত করার চেষ্টা করছেন তিনি।
তবে কী ক্রিকেটকে বিদায় জানানোর পর মাশরাফিও অ্যামব্রোসের পথেই হাঁটবেন? এই উত্তর সময় বলে দেবে। মাশরাফি অবশ্য সে ইঙ্গিতই দিয়ে রাখলেন।
গতকাল অ্যামব্রোস ও মাশরাফির মধ্যে ধারাভাষ্য নিয়ে যে আলোচনা হয়—
কার্টলি অ্যামব্রোস: ক্রিকেট অনেক পাল্টে গেছে। আমি যখন খেলেছি তখন ভিন্নরকম ছিল। অবশ্য তখন টি-টোয়েন্টি ছিল না। শুধুমাত্র ওয়ানডে ও টেস্ট ছিল। এখন খেলার ধরনও বদলে গেছে। বলতে দ্বিধা নেই, খেলাটা এখন ব্যাটারদের হয়ে গেছে। তারা প্রভাবশালী, বোলারদের জন্য কাজটা কঠিন হয়ে গেছে। উইকেটও পরিবর্তন হয়েছে বেশ। সারা বিশ্বেই বছর বছর উইকেট কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপনি সেখানেই ভালোমানের উইকেট পাবেন, যেখানে বল বাউন্স হবে এবং সেই বাউন্সের বিপরীতে ব্যাটার স্ট্রোকস খেলবে, লো এবং স্লো উইকেটে যা কঠিন। সঙ্গে সেখানে বোলারদের জন্য কিছু থাকবে (ইশারায় সুইংয়ের কথা বুঝিয়েছেন)। আসলে ব্যাট-বলের পরীক্ষা হওয়া প্রয়োজন। কিন্তু এখনকার দিনে খেলাটা একতরফা হয়ে যাচ্ছে।
মাশরাফি বিন মুর্তজা: এমনকি টেস্ট ম্যাচে প্রচুর রান হয়। ৪০০-৫০০ রান হচ্ছে...
কার্টলি অ্যামব্রোস: আমি জানি। এটা সত্যিই পাগলাটে।
মাশরাফি বিন মুর্তজা: আমি কিন্তু তোমাকে ১৯৯৯ সালে ঢাকায় বোলিং করতে দেখেছি। তুমি কি এখন ধারাভাষ্যটাকে পেশা হিসেবে নিয়েছ?
কার্টলি অ্যামব্রোস: কয়েক বছর আগে আমি ধারাভাষ্য দেওয়া শুরু করি।
মাশরাফি বিন মুর্তজা: এখন?
কার্টলি অ্যামব্রোস: খুব বেশি না।
মাশরাফি বিন মুর্তজা: জানো কেন তোমাকে আমি এটা জিজ্ঞেস করছি?
কার্টলি অ্যামব্রোস: কেন?
মাশরাফি বিন মুর্তজা: কারণ তোমার সঙ্গে শিগগিরই সেখানে দেখা হবে। নিজের ইংরেজি পোক্ত করার চেষ্টায় আছি।

এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে হংকং কিংবা ওমানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে লিটন দাসের দলের সামনে প্রধান চ্যালেঞ্জ উইকেট। আগে কখনো না খেলায় জাপানের উইকেট সম্পর্কে বাংলাদেশের অভিজ্ঞতা শূন্যের কোঠায়।
২২ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই আর চালিয়ে যেতে পারলেন না মার্ক উড। দীর্ঘদিনের লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৩ উইকেট নিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
অপেক্ষাটা ছিল দীর্ঘ। ১৯৮৬ সালের পর এশিয়ান গেমসে বাংলাদেশের কোনো ব্যক্তিগত ইভেন্টে আর পদক আসেনি। চার দশকের সেই অপেক্ষা এবার ঘুচল উশুতে। ৫২ কেজি ওজন শ্রেণিতে জিন্নাত আক্তারের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
৩ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে চোখ পড়লে এখনো দেখা যায় ফিলিস্তিনিদের হাহাকারের ছবি। ইসরায়েলি বর্বরতার হাত থেকে রক্ষা পাননি শিশু থেকে শুরু করে বৃদ্ধাও। পেপ গার্দিওলাসহ অনেক ক্রীড়া ব্যক্তিত্বও প্রতিবাদ জানান এমন বর্বরোচিত হত্যাকাণ্ডে। আয়ারল্যান্ড ফুটবল দলের কোচ প্রতিবাদ জানিয়ে উল্টো ইসরায়েলের তোপের মুখে পড়েছেন।
৫ ঘণ্টা আগে