কোচদের চাকরি যে ‘মিউজিক্যাল চেয়ারের’ মতো। মেয়াদ ফুরোনোর আগে বেশির ভাগ কোচের চাকরি চলে যায় অথবা তাঁরা পদত্যাগ করেন। এবার এক বছর না পেরোতেই চেলসির কোচের দায়িত্ব ছেড়েছেন মরিসিও পচেত্তিনো।
পারস্পরিক সম্মতির ভিত্তিতে চেলসির দায়িত্ব পচেত্তিনো ছেড়েছেন বলে গত রাতে জানিয়েছে ক্লাবটি। ২০২৩ সালের ১ জুলাই চেলসির দায়িত্ব নিয়েছিলেন পচেত্তিনো। দুই বছরের চুক্তির সঙ্গে পরবর্তী ১২ মাস বাড়ানোর বিকল্পও রাখা হয়েছিল। সেখানে মাত্র ১০ মাসও ব্লুজদের কোচ হিসেবে টিকতে পারলেন না পচেত্তিনো।
আর্জেন্টাইন বংশোদ্ভূত কোচকে চেলসির দুই ক্রীড়া পরিচালক লরেন্স স্টুয়ার্ট ও পল উইস্ট্যানলি এক যৌথ বিবৃতিতে শুভকামনা জানিয়েছেন। স্টুয়ার্ট, উইস্ট্যানলি বলেন, ‘চেলসির সবার পক্ষ থেকে মরিসিও এই মৌসুমে যে অবদান রেখেছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাই। স্টামফোর্ড ব্রিজে তিনি যে সময়ই ফিরবেন, তখনই তাঁকে স্বাগত জানানো হবে। তাঁর ভবিষ্যত কোচিং ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাই।’
নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতেছে চেলসি। ক্লাবটি সবকটি ম্যাচই জিতেছে প্রিমিয়ার লিগে। ২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগ চেলসি শেষ করেছে ৬ নম্বরে থেকে। পচেত্তিনোর অধীনে ব্লুজরা ৫১ ম্যাচ খেলে জিতেছে ২৭ ম্যাচ, হেরেছে ১৪ ম্যাচ ও ১০ ম্যাচ ড্র করেছে। তবে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারে চেলসি। এমনকি ক্লাবটি কারাবাও কাপ ফাইনাল ও এফএ কাপের সেমিফাইনাল থেকেও বিদায় নিয়েছে পচেত্তিনোর সময়ে। তবে পচেত্তিনো মনে করেন, চেলসি আগামীতে ভালো করবে। আর্জেন্টাইন কোচ বলেন, ‘চেলসির মালিকপক্ষ ও ক্রীড়া পরিচালকদের ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ক্লাব এখন বর্তমানে ভালো অবস্থায় আছে। প্রিমিয়ার লিগ ও ইউরোপীয় প্রতিযোগিতাগুলোতে আরও ভালো করবে।’
বিবিসি জানিয়েছে, চেলসি এখন পচেত্তিনোর উত্তরসূরি খুঁজছে। ইপসুইচ ম্যানেজার কাইরেন ম্যাককেনা, স্পোর্টিংয়ের রুবেন আমোরিম, বার্নলির ভিনসেন্ট কোম্পানি—যাদের প্রতি চেলসি কয়েক দিন আগে আগ্রহ দেখিয়েছে, তাঁরা সবাই আছেন ক্লাবটির (চেলসি) পছন্দের তালিকায়। তবে সাবেক কোচ হোসে মরিনহো অথবা টমাস টুখেলদের প্রতি তেমন কোনো আগ্রহ চেলসির নেই বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে। কারণ চেলসি তরুণ এক কোচ খুঁজছে।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে মিনিটের হিসেবে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন পিএসজির এই ফরোয়ার্ড। এর আগে ১৯৫৪ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে অস্ট্রিয়ার এরিক প্রোবস্ট মাত্র ২৪ মিনিটে হ্যাটট্রিক করে শীর্ষে জায়গা করে নিয়েছিলেন। আজ বোস্টনের মাঠে ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে সেই ৭২
১৭ মিনিট আগে
টিম টেক্টর লং অনে ক্যাচ ধরার পর মুষ্টিবদ্ধ উদযাপন শুরু করলেন। তাঁর উদযাপন যেন থামতেই চাইছে না। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে আজ যাঁরা বেলফাস্টে আয়ারল্যান্ড-ভারত প্রথম টি-টোয়েন্টি দেখেছেন, নিশ্চয়ই তাঁরা বুঝতে পেরেছেন টিম টেক্টরের এমন উচ্ছ্বাসের কারণ। ভারতকে ৩৪ রানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে
৪ ঘণ্টা আগে
এই তো গত পরশু ৩৯ বছর পূর্ণ করেছেন লিওনেল মেসি। ক্যারিয়ার সায়াহ্নে এসে কী দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। এই বয়সেও তাঁর এমন তারুণ্য রীতিমতো অবাক করে সবাইকে। কিন্তু কাউকে কোনো না কোনো সময় তো ‘ফুলস্টপ’ টানতে হয়। মেসিও এখন সেই অবস্থাতেই আছেন।
৪ ঘণ্টা আগে
২০২৫ সালের ৫ ডিসেম্বর যখন সূচি ঘোষণা করা হয়, তখনই বেজে যায় বিশ্বকাপের দামামা। ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ নিয়েই মূলত বাংলাদেশের ফুটবল সমর্থকদের আগ্রহ বেশি থাকে। যদি দুই দল বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়, তাহলে তো কথাই নেই। সমর্থকদের কথার লড়াই, হইচইয়ে তৈরি হবে অন্যরকম এক উন্মাদনা। সেই সুযোগ এবার...
৪ ঘণ্টা আগে