আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ টেস্টের র্যাংকিং হালনাগাদ করেছে। যেখানে লিটন দাস র্যাংকিংয়ে এগিয়েছেন দুই ধাপ। অন্যদিকে সাকিব আল হাসান আগের অবস্থানেই আছেন।
কয়েক দিন আগে শেষ হয়েছে বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২ ম্যাচে ৩৫.২৫ গড়ে ১৪১ রান করেছিলেন লিটন দাস। মিরপুরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। তাতে ব্যাটিং র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের এই ব্যাটার। আর সাকিব অলরাউন্ডার র্যাংকিংয়ে যথারীতি ৩ নম্বরেই আছেন। ভারতের বিপক্ষে দুই টেস্টে ২৫.৮৩ গড়ে ৬ উইকেট নেন বাংলাদেশের এই অলরাউন্ডার। বাংলাদেশের বোলারদের মধ্যে র্যাংকিংয়ে এগিয়েছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। ২ ধাপ এগিয়ে ২৮ নম্বরে এসেছেন তাইজুল এবং মিরাজ ৩ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন। বাংলাদেশ-ভারত সিরিজে সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছেন মিরাজ, বোলিং গড় ২৮.৯০। মিরপুরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন এই স্পিনার। আর তাইজুল ৩৬.৫০ গড়ে নিয়েছেন ৮ উইকেট।
সবচেয়ে বেশি লাফ দিয়েছেন শ্রেয়াস আইয়ার। ব্যাটিং র্যাংকিংয়ে ২৬ নম্বর থেকে ১৬ নম্বরে উঠে এসেছেন শ্রেয়াস। বাংলাদেশ সিরিজে ১০১ গড়ে ২০২ রান করেছেন, দুটো ফিফটি করেছেন ভারতীয় এই ব্যাটার। বোলিংয়ে এক ধাপ এগিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৫.১৪ গড়ে ৭ উইকেট নিয়েছেন ভারতীয় এই স্পিনার। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ম্যাচসেরাও হয়েছিলেন অশ্বিন।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে