
১৭ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নেই সাকিব আল হাসান। তবু ঘরের মাঠে বাংলাদেশের খেলা থাকলেই সাকিব ভক্তের উপস্থিতি চোখে পড়ার মতো। তাঁর পোস্টার-প্ল্যাকার্ডও স্টেডিয়ামের গ্যালারিতে দেখা যায়। তবে এসব নিয়ে স্টেডিয়ামে ঢুকতে গিয়ে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর তোপের মুখে পড়তে হচ্ছে ভক্তদের। তা দেখে সাকিবের মনে স্বাভাবিকভাবে খারাপ লাগা কাজ করছে।
গ্যালারিতে ভক্ত-সমর্থকদের যে পরিণতি হচ্ছে তা নিয়ে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘কষ্ট-পীড়া দেয় না। যেটা হচ্ছে ভক্তদের জন্য খারাপ লাগে। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা যে ওরা এখনো পাগলের মতো আমাকে সাপোর্ট করে। এ ছাড়া তো আসলে বলার কিছু নাই। ভালোই হয়েছে বাধা দেওয়াতে ওদের সমর্থনটা আরও বেশি হয়েছে।’
সাকিব, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ—পঞ্চপাণ্ডব নামে পরিচিত এই পাঁচ ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে রাখার মতো অনেক কিছু এনে দিয়েছেন। দ্বিপক্ষীয় সিরিজ, আইসিসি ইভেন্টে অনেক রেকর্ডও করেছেন তাঁরা। দেশের তরুণ প্রজন্মের ক্রিকেটাররাও অতীতের রেকর্ড ভেঙে ফেলতে পারবেন বলে মনে করেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘হ্যাঁ, করবে। লম্বা সময় খেললে হয়। এখন যারাই আছে, তারা যত বেশি ম্যাচ খেলবে এরা আরও বেশি রান করবে, উইকেট পাবে, এটা খুবই স্বাভাবিক।’
চলমান বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে দুর্দান্ত খেলছেন রিশাদ হোসেন। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ৫৫ ম্যাচ খেলে ৭১ উইকেট নিয়েছেন তিনি। ছন্দে থাকা রিশাদ লম্বা সময় খেললে ২৫০ উইকেট পাওয়া তাঁর পক্ষে সম্ভব বলে মনে করেন সাকিব। আজকের পত্রিকাকে সাকিব বলেন, ‘বাংলাদেশে মনে হয় এখন দু-চারজন বোলার আছে—যাদের টি-টোয়েন্টিতে ৬০, ৭০, ৮০ উইকেটেরই মধ্যে হয়ে গেছে। ধরুন, রিশাদ কত উইকেট পেয়েছে? ৬০-৭০টা তো মিনিমাম হয়ে গেছে (৭১টি)। ওর বয়স হচ্ছে ২২-২৩, সে যদি আরও ১৫ কিংবা ১৮ বছর খেলে, ওর ক্যারিয়ার শেষে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৫০ উইকেট হয়ে যাবে, তা-ই না? আমরা এগুলো এমন পর্যায়ে নিয়ে যাই যে ওরা বড় স্বপ্ন দেখতে পারে না।’

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৩৭ মিনিট আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে