চার বছরের নিষেধাজ্ঞায় পড়েছেন আরব আমিরাতের উইকেটকিপার ব্যাটসম্যান গোলাম সাব্বির। আজ এক বিবৃতিতে সাব্বিরের নিষেধাজ্ঞার কথা নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।
আইসিসি জানিয়েছে, বারবার নিয়ম ভঙ্গ করায় এ শাস্তি পেতে হয়েছে সাব্বিরকে। আইসিসির দেওয়া এ শাস্তি মেনে নিয়েছেন ৩৫ বছর বয়সী সাব্বির। এ নিষেধাজ্ঞার ফলে ২০২৫ সালের ২০ আগস্ট পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটে খেলতে পারবেন না তিনি। নিষেধাজ্ঞা শেষেও খেলতে পারেন কি না সে শঙ্কাও থাকছে। শাস্তি শেষ হতে হতে তাঁর বয়স ৩৯ বছর ছাড়িয়ে যাবে।
আইসিসি জানিয়েছে সাব্বির দুইবার ২.৪. ৪ অনুচ্ছেদের আইন ভঙ্গ করেছেন। ২০১৯ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে নেপাল ও একই বছরের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার সময় দুর্নীতির প্রস্তাব পেলেও তা আইসিসিকে জানাননি তিনি। আইসিসি ২.৪. ৫ অনুচ্ছেদের আইনও দুইবার ভঙ্গ করেছেন ৩৫ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যান। এ ছাড়া ২.৪. ৬ ও ২.৪. ৭ এর ধারাও ভঙ্গ করেছেন সাব্বির।
এখানে আইসিসির দুর্নীতি দমন কমিশনের কাজে যথাযথ সহায়তা করেননি সাব্বির। এ ছাড়া তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। আইসিসির ইনটিগ্রিটি ইউনিটের মহা ব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘আরব আমিরাতের হয়ে ৪০টি ম্যাচ খেলেছেন সাব্বির। একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তার কাছ থেকে আরও দায়িত্ববোধের আশা করি।’ সাব্বির আইসিসির দুর্নীতি দমন কমিশনের সর্বশেষ তিনটি সভায়ও উপস্থিত ছিলেন জানিয়েছেন মার্শাল।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে