
ইংল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং করেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ নারী দলকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারল না নিগার সুলতানা জ্যোতিরা। নারী বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ব্ল্যাক ক্যাপদের কাছে ১০০ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
গোয়াহাটির বারশাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাবে শুরু থেকেই কিউই মেয়েদর বোলিং তোপে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয় তারা।
দলীয় ৩০ রানে নিগার সুলতানা জ্যোতিদের ৫ উইকেট খুইয়ে ফেলার পর আশঙ্কা জেগেছিল, নারী ওয়ানডেতে বাংলাদেশ সর্বনিম্ন রানের অনাকাঙ্খিত রেকর্ড করেই ফেলে কিনা! বিশ্বমঞ্চে দলটির সর্বনিম্ন রানের রেকর্ড ৬০ রানের। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই রান করেছিলেন মেয়েরা। আজ গৌহাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় নিজেদের সর্বনিম্ন রানের আনাকাঙ্খিত রেকর্ড গড়ার হাত থেকে বাঁচলেও হার এড়াতে পারেনি বাংলাদেশ।
প্রথম ৫ ব্যাটারের সবাই আউট হয়েছেন দুই অঙ্কের রান না ছুঁয়েই। সপ্তম উইকেট জুটিতে ফাহিমা ও নাহিদা ৫৩ বলে ৩৩ রান যোগ করে লজ্জার রেকর্ড গড়া থেকে বাঁচান দলকে। ৩২ বলে ১৭ করে আউট হন নাহিদা। এরপর রাবেয়া খাতুনকে সঙ্গে নিয়ে ১০০ রানের কোটা পার করেন ফাহিমা। অষ্টম ব্যাটার হিসেবে প্যাভিলিয়নের পথ ধরার আগে করেন ২৫ রান করেন রাবেয়া। এরপর লেজের ব্যাটারদের নিয়ে আর বেশিদূর এগোতে পারেনিন ফাহিমা। শেষ ব্যাটার হিসেবে তিনি ইডেন কারসনের বলে জর্জিয়া প্লিমারের হাতে ধরা পড়লে সবকটি উইকেট হারায় বাংলাদেশ। তার আগে বাংলাদেশের সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন ফাহিমা।
এর আগে সোফি ডিভাইন ও ব্রুক হ্যালিডের ব্যাটে এই পুঁজি পায় নিউজিল্যান্ড। হ্যালিডের অবদান ৬৯ রান। ৬৩ রান আসে ডিভাইনের ব্যাট থেকে। ৩৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের বোলাররা প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করলেও চতুর্থ উইকেট জুটিতে ডিভাইন-হ্যালিডে ১৬৬ বলে ১১২ রানে জুটিতে ২২৭ রান তোলে নিউজিল্যান্ড। ৩০ রানে ৩ উইকেট নিয়ে সফলতম বোলার রাবেয়া খান।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। ফলে স্কালোনিকে নিয়ে নতুন আশার আলো দেখছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
৩৩ মিনিট আগে
নিজের পছন্দের চার তারকার সঙ্গে এক টেবিলে বসে রাতের খাবার খেতে চান কিলিয়ান এমবাপ্পে। তাঁর স্বপ্নের নৈশভোজের অতিথি তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, মাইকেল জর্ডান, সেরেনা উইলিয়ামস ও রিহানা। তবে অতিথিদের জন্য রান্না করার দায়িত্ব নিতে রাজি নন ফ্রান্সের এই তারকা।
১ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সংস্কার প্রস্তাবের পেছনে পুনর্নির্বাচিত হওয়ার কৌশল দেখছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তাঁর মতে, আগামী বছরের নির্বাচনের আগে সমর্থন ফিরে পেতেই ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে মাঠে বাক্যবিনিময়ের ঘটনায় আলোচনায় আসা পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো এবার সৌদি আরব ও কুয়েতের ম্যাচ পরিচালনা করবেন। গালফ ২৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পেয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে