
ব্যাটারদের মুখ থুবড়ে পড়ার পর জিম্বাবুয়ের ব্যাটারদের সামনে বাংলাদেশের বোলাররাও অসহায় ছিল। ব্যতিক্রম ছিলেন কেবল তাইজুল ইসলাম। প্রায় একাই স্বাগতিকদের ব্যাটারদের প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন এই বাঁহাতি স্পিনার। এমন দারুণ বোলিং করে সাকিব আল হাসানের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
হারারে টেস্টের প্রথম ইনিংসে তাইজুল একাই নেন ৭ উইকেট। টেস্টে বাংলাদেশি বোলারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ ফাইফারের মালিক এখন তিনি। ১৯ বার ফাইফার নিয়ে এত দিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন সাকিব। এবার সাবেক অধিনায়কের পাশে বসলেন তাইজুল।
৭ উইকেট নেওয়ার পথে ১৩৮ রান দেন তাইজুল। তাঁর দুর্দান্ত বোলিংয়ের পরও ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৪১০ রান করেছে জিম্বাবুয়ে। এর আগে টস হারা বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৪০ রানে। এক মুমিনুল হক (৬০) ছাড়া অতিথিদের আর কোনো ব্যাটার ক্রিজে দাঁড়াতে পারেননি। জবাব দিতে নেমে জিম্বাবুয়ের ওপেনার ইনোসেন্ট কাইয়া একাই করেন ১৪০ রান। সেঞ্চুরির সুযোগ ছিল ওয়েসলে মাধেভেরের সামনেও। সঙ্গী না পাওয়ায় ৭৭ রানে অপরাজিত থাকেন তিনি।
এ ছাড়া ক্রেইগ আরভিন ৬০ ও ব্রায়ান বেনেটের ব্যাট থেকে আসে ৫৯ রান। বেন কারানের অবদান ৪২ রান। ২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ের পর ইনিংস হারের শঙ্কা জেগেছে সফরকারী দলে। লজ্জা এড়াতে চাইলে দ্বিতীয় ইনিংসে দারুণ কিছুই করতে হবে বাংলাদেশকে।

লিওনেল মেসির গল্পটা যেন শেষ হয়েও হলো না শেষ। সামাজিক মাধ্যমে একবার অবসরের ঘোষণা দেওয়ার পরও ৬ অক্টোবর দেখা যাচ্ছে তাঁকে। যদিও এই এক ম্যাচের বেশি তিনি খেলছেন না। বিশ্বজয়ী ফুটবলারের আর্জেন্টিনার হয়ে এক ম্যাচ পরই যে বিদায়ঘণ্টা বেজে যাচ্ছে, সেটা এখনো তাঁর সতীর্থদের বিশ্বাস হচ্ছে না।
১০ ঘণ্টা আগে
বয়স হয়ে গেছে ৩৪ বছর। লিওনেল মেসির সঙ্গে দীর্ঘদিন খেলেছেন জাতীয় দলে। আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম ভরসা নিকোলাস তালিয়াফিকো যে গোধূলিলগ্নে এসে পৌঁছেছেন, তা তিনি বুঝতে পেরেছেন। দিয়েছেন অবসরের ইঙ্গিত।
১০ ঘণ্টা আগে
১৫ বছর আগে রিয়াল মাদ্রিদের যুব দলে ট্রায়াল দিতে গিয়ে জিদানের সঙ্গে প্রথম দেখা হয়েছিল এমবাপ্পের। সেই জিদানই এখন তাঁর জাতীয় দলের কোচ
১১ ঘণ্টা আগে
ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কতটা উত্তাপ ছড়ায়, তা না বললেই নয়। যে ভেন্যুতেই খেলা হোক, ভক্ত-সমর্থকেরা তো বটেই, এমনকি ফুটবলাররাও হাতাহাতিতে জড়ান। ফাইনাল হলে তো কথাই নেই। তবে এবারের হাতাহাতির ঘটনা ফুটবল ম্যাচে নয়।
১১ ঘণ্টা আগে