
থ্রিলার মুভির গল্পও যেন হার মানতে বাধ্য। অনেকেই হয়তো বুঝতে পেরেছেন এখানে আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচের কথা বলা হচ্ছে। কানসাস সিটিতে বাংলাদেশ সময় আজ সকালে যে ম্যাচটি হয়েছে, সেটাকে বর্ণনা করতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেছেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক। একই সঙ্গে ম্যাচটিকে ঘিরে যে ‘ষড়যন্ত্র-তত্ত্ব’ ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে, সেটাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন তিনি।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের চোখ আজ সকালে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে থাকলেও ইরানের আগ্রহ ছিল ‘জে’ গ্রুপের অপর ম্যাচ নিয়ে। কানসাস সিটিতে অনুষ্ঠিত আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচে কোনো এক দল জিতলেই ইরান উঠে যেত নকআউট পর্বে। কিন্তু আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচের সব রোমাঞ্চ যেন অপেক্ষা করছিল শেষ মুহূর্তের জন্যই। ৩-৩ গোলে ম্যাচটি ড্র হওয়ায় ইরানের বিদায়ঘণ্টা বেজে যায়।
আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচের শেষ বাঁশি বাজার পর স্বাভাবিকভাবেই ইরানের ভক্ত-সমর্থকেরা হতাশায় মুষড়ে পড়েছেন। সামাজিক মাধ্যমে এরপর ম্যাচটিকে (আলজেরিয়া-অস্ট্রিয়া) ‘পাতানো ম্যাচ’ দাবি করেছেন। অস্ট্রিয়া কোচ রাংনিক তা মনে করেন না। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এই ম্যাচে ৩-৩ ফল হওয়ার পর কেউই বলতে পারে না যে এটা কোনো পাতানো ম্যাচ ছিল। বিশেষ করে শেষ ৯০ সেকেন্ডে যা ঘটেছে তা দেখার পর বলার উপায় নেই যে আগে থেকে সব ঠিক করা।’
কানসাস সিটিতে আজ আলজেরিয়া-অস্ট্রিয়া লড়তে থাকে সমানে সমানে। ৯০ মিনিট পর্যন্ত ২-২ গোলে ড্র অবস্থায় ছিল। অতিরিক্ত সময়ে গড়ানোর পরই শুরু যত নাটকীয়তা। ৯০ মিনিটের পর যোগ করা সময়ের ৩ মিনিটে রিয়াদ মাহরেজ দলের দ্বিতীয় গোল করেন। যেটা ম্যাচে আলজেরিয়ার দ্বিতীয় গোল। ইরানের ভক্ত-সমর্থকেরা নিশ্চয়ই তখন উল্লাসে মেতে উঠেছিলেন। কিন্তু সেই উচ্ছ্বাস বেশিক্ষণ টেকেনি। অতিরিক্ত ৬ মিনিটে সাশা কালাইদজিচ গোল করে সমতায় ফেরান। এই কালাইদজিচ মাত্র ১ মিনিট আগেই ফিলিপ মভেনের পরিবর্ত নামেন।

৪০ বছরের কোচিং ক্যারিয়ারে এমন উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখেননি বলে দাবি করেন রাংনিক। আলজেরিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের পর অস্ট্রিয়ার কোচ বলেন, ‘খেলা শেষ হতে যখন মাত্র তিন মিনিট বাকি ছিল, কেউ যদি বলত এমন কিছু ঘটবে, তাহলে আপনি নিশ্চয়ই তাকে পাগল বলতেন। প্রায় ৪০ বছর ধরে কোচিং পেশায় আছি। কিন্তু এত নাটকীয়তা এবং ক্ষণে ক্ষণে ম্যাচের বাঁক বদলের ঘটনা দেখেছি বলে মনে পড়ছে না।’
রাংনিক আজ আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ শেষে হলিউড পরিচালক আলফ্রেড হিচককের নাম উল্লেখ করেছেন। এমন রুদ্ধশ্বাস ম্যাচের পর ড্রেসিংরুমের পরিবেশ সম্পর্কেও ধারণা দিয়েছেন রাংনিক। অস্ট্রিয়ার কোচ বলেন, ‘বেশিরভাগই ০-০ বা ১-১ ফলই আশা করছিলেন। অথচ শেষ পর্যন্ত হলো ৩-৩। এটা অবিশ্বাস্য। ড্রেসিংরুমে এখন উন্মাদনার পরিবেশ। যদি আলফ্রেড হিচকক এমন একটি নাটক লিখতেন, তাহলে আমিও হয়তো বলতাম তিনি পুরোপুরি পাগল হয়ে গেছেন। ৯৩ মিনিটে তো দুই দল পাল্টাপাল্টি গোলে ম্যাচ জমিয়ে তোলার সমঝোতা করেনি।’
৩-৩ গোলে ড্র হওয়ায় আলজেরিয়া-অস্ট্রিয়া দুই দলই শেষ বত্রিশে উঠেছে। অস্ট্রিয়া হয়েছে ‘জে’ গ্রুপ রানার্সআপ। আর আলজেরিয়া ‘জে’ গ্রুপের তৃতীয় দল হিসেবে নকআউট পর্বে উঠেছে। শেষ বত্রিশে অস্ট্রিয়া খেলবে স্পেনের বিপক্ষে। আর আলজেরিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

জিতলেই যে বাংলাদেশ সেমিফাইনালে উঠত, তা নয়। তাকিয়ে থাকতে হতো সন্ধ্যায় শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। হিসাব থাকত নেট রানরেটেরও। কিন্তু ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ মাঠে গড়ানোর আগেই সমীকরণ থেকে বাদ পড়ল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
তামিম ইকবালের রেকর্ড ভাঙতে মুশফিকুর রহিমের প্রয়োজন ছিল কেবল তিনটি ছক্কা। হারারেতে আজ তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া সিরিজের একমাত্র টেস্টে মুশফিকের নতুন রেকর্ড গড়ার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু ছক্কা তো দূরে থাক, মুশফিক দুই অঙ্কের রানও করতে পারেননি। বাংলাদেশও প্রথম দিন থেকেই
২ ঘণ্টা আগে
এক ক্লাবে দীর্ঘ ১৫-২০ বছর খেলার উদাহরণ বর্তমানে দেখা যায় না বললেই চলে। কখনো ক্লাবগুলোর সঙ্গে ফুটবলারদের চুক্তি ফুরিয়ে যায়। অনেক সময় নানান ঘটনায় খেলোয়াড়েরা স্বেচ্ছায় ক্লাব বদলান। থিয়াগো আলমাদা যে ক্ষণে ক্ষণে ক্লাব পরিবর্তন করা ফুটবলারদের এক জন। সাত বছরের ক্যারিয়ারে পাঁচটি ভিন্ন ক্লাবের হয়ে খেলছেন তিন
২ ঘণ্টা আগে
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ প্রায় গেলেও তখন হয় শুধু সাদা-বলের ক্রিকেট। টেস্ট মাঠে গড়ায় না বললেই চলে। অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর সেই হারারেতে বাংলাদেশ খেলছে টেস্ট। শুরুতে স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়লেও নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকরা ঘুরে দাঁড়িয়েছেন।
৪ ঘণ্টা আগে