
২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ চলে এসেছে এখন শেষ পর্যায়ে। ৩৬ দলের টুর্নামেন্ট এখন নেমে এসেছে চার দলে। গত রাতে ঠিক হয়েছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের লাইনআপ।
সেমিফাইনালে উঠতে হলে গত রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২ গোলের ব্যবধানে জিততে হতো রিয়াল মাদ্রিদকে। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে অভ্যস্ত রিয়াল তেমন ইঙ্গিতই দিচ্ছিল। কিন্তু আলিয়াঞ্জ অ্যারেনায় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নের কাছে ৪-৩ গোলে হেরে যায় রিয়াল। দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলে জিতে সেমিফাইনালে ওঠা বায়ার্ন প্রতিপক্ষ হিসেবে পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)।
গত রাতেই এমিরেটস লন্ডন স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছে আর্সেনাল-স্পোর্তিং সিপি। এই ম্যাচটি গোলশূন্য ড্র হলেও আগের লেগে ১-০ গোলে জিতেছিল আর্সেনাল। গানার্সরা তাতে কাটে সেমির টিকিট। আর্সেনাল সেমিফাইনালে খেলবে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। সেমিফাইনালও হবে দুই লেগে এবং সেমির এই চার ম্যাচ হবে চার দিনে। চলুন তাহলে জেনে নেওয়া যাক চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের সূচি
| তারিখ | ম্যাচ | মুখোমুখি কারা | ভেন্যু | শুরুর সময় |
|---|---|---|---|---|
| ২৮ এপ্রিল | প্রথম লেগ | পিএসজি-বায়ার্ন | পার্ক দে প্রিন্সেস | রাত ১টা |
| ২৯ এপ্রিল | প্রথম লেগ | আতলেতিকো মাদ্রিদ-আর্সেনাল | ওয়ান্দাও মেত্রোপলিতানো | রাত ১টা |
| ৫ মে | দ্বিতীয় লেগ | আর্সেনাল-আতলেতিকো মাদ্রিদ | এমিরেটস | রাত ১টা |
| ৬ মে | দ্বিতীয় লেগ | বায়ার্ন-পিএসজি | আলিয়াঞ্জ অ্যারেনা | রাত ১টা |
সবশেষ গত বছরের ৩১ মে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছিল পিএসজি। এবার পিএসজির সামনে রিয়াল মাদ্রিদের বিরল রেকর্ডে ভাগ বসানোর সুযোগ রয়েছে। ১৯৯২ সালে ইউরোপিয়ান কাপ বদলে চ্যাম্পিয়নস লিগ হওয়ার পর ২০১৬ থেকে ২০১৮—হ্যাটট্রিক শিরোপা জেতে রিয়াল।

৩৫ বছর বয়স পেরোলে ক্রিকেটারদের বেশির ভাগ যোগ দেন কোচিং পেশায় অথবা ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন। অনেকে আবার প্রশাসনিক কাজকর্মে যুক্ত হয়ে যান। বিরাট কোহলি যে এখানেই আলাদা। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসেও দুর্দান্ত খেলে যাচ্ছেন তিনি। তবে গতকাল বিশেষ এক কারণে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে হয়েছে কোহলিকে।
৩ মিনিট আগে
সবার ওপরে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্ট ৮। দুইয়ে থাকা রাজস্থান রয়্যালসও পেয়েছে ৮ পয়েন্ট। তবে নেট রানরেটের কারণে দুই দলের অবস্থান ভিন্ন। তিনে থাকা পাঞ্জাব কিংসের পয়েন্ট ৭। আজ মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালেই ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে পাঞ্জাব। বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়াংখেড়েতে
২৭ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পুরোনো পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠিত হয়েছে এক সপ্তাহ আগে। নতুন কমিটি গঠনের এক সপ্তাহের মধ্যে বিসিবিতে যুক্ত হয়েছেন মাশরুর হোসেন। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাচাতো ভাই।
১ ঘণ্টা আগে
এবার কী চমক দেখাবে সৌদি আরব? বিশ্বকাপের দল হিসেবে সৌদির প্রসঙ্গ এলে এমন একটা প্রশ্ন জাগেই মনের মধ্যে।
১ ঘণ্টা আগে