
চ্যাম্পিয়নস লিগের প্লে অফের প্রথম লেগের ম্যাচে কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। বেনফিকার মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা। এই জয়ে লিগ পর্বে ৪-২ গোলের হারের প্রতিশোধ নিল রিয়াল। তাদের জয় ছাপিয়ে আলোচনায় ওঠে এসেছে বর্ণবাদের ঘটনা।
লিসবনের এস্তাদিও দা লুজে সুযোগ নষ্টের ভীড়ে প্রথমার্ধে জালের দেখা পায়নি রিয়াল। সুযোগ হাতছাড়া করেছে বেনফিকাও। বিরতি থেকে ফেরার ৪ মিনিটের মাথায় ব্যবধান গড়ে দেওয়া গোলটির দেখা পায় সফরকারীরা। সতীর্থ কিলিয়ান এমবাপ্পের বাড়ানো বল নিয়ে ডি বক্সে ঢুকেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর দারুণ এক শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন; কিছুই করার ছিল না বেনফিকার গোলরক্ষক এনাতোলি ত্রুবিনের।
এই গোলকে কেন্দ্র করেই সব বিতর্কের শুরু। রিয়ালকে এগিয়ে নিয়ে স্বাগতিক দর্শকদের সামনে আপত্তিকর উদযাপন করেন ভিনিসিয়ুস। তাতে শাস্তি পেতে হয়েছে তাঁকে; দেখেছেন হলুদ কার্ড। ঘটনা সেখানেই সীমাবদ্ধ থাকেনি। প্রতিপক্ষ শিবির থেকে কিছু একটা শোনে রেফারির কাছে ছুটে যেতে দেখা যায় ভিনিসিয়ুসকে। ধারাভাষ্যকারদের ধারণা ছিল, হয়তো বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
এমন অস্থিরতার মধ্যেই ডাগআউটে চলে যান ভিনিসিয়ুস। সেখান গিয়ে বেনফিকার প্রধান কোচ হোসে মরিনহোকে কথা বলতে দেখা যায়। শেষ পর্যন্ত রিয়ালের কোচিং স্টাফের সদস্যরা ক্ষুব্ধ ভিনিসিয়ুসকে বুঝিয়ে মাঠে ফেরত পাঠান। ততক্ষণে ১০ মিনিট পার হয়ে গেছে। খেলা শুরু হওয়ার পরও পরিস্থিতি স্বাভাবিক ছিল না। ভিনিসিয়ুস বল পেলেই দুয়ো দিয়েছেন প্রতিপক্ষের দর্শকেরা। সব মিলিয়ে অস্বস্তিকর একটা ম্যাচ-ই যেন পার করলেন এই উইঙ্গার।
বিতর্কে জড়িয়ে আছে মরিনহোর নামও। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে বেনফিকার মিডফিল্ডার রিচার্ড রিওসকে বক্সে ফেলে দেন ভিনিসিয়ুস। বিষয়টি মেনে নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন মরিনহো। এ জন্য এই কোচকে হলুদ কার্ড দেখান রেফারি। তাতেও থামেননি দ্য স্পেশাল ওয়ান; কিছু একটা বলেই যাচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মরিনহোকে ডাগআউট থেকে বের করে দেন ম্যাচ পরিচালক।

ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ায় কি না, তা নিয়ে ছিল ঘোর অনিশ্চয়তা। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ায় তাদের সমর্থনে বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কটের হুমকি দেওয়া হয়েছিল পাকিস্তান সরকারের পক্ষ থেকে। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)
৫ মিনিট আগে
২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানির ফুটবলার মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যাওয়াসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজেই এসেছেন বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুর্তজা মেডিকেল সেন্টার উদ্বোধন করার কথা রয়েছে বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
১ ঘণ্টা আগে
খেলার সঙ্গে রাজনীতি মেশাবেন না—উপমহাদেশের ক্রীড়াঙ্গনের বেলায় এই নীতিবাক্য শুধু বলার জন্যই বলা। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ক্রিকেটই মুখ্য রাজনৈতিক হাতিয়ার। স্থানীয় পর্যায়ে তো বটেই, বেশির ভাগ সময় ক্রিকেট প্রধানের চেয়ারে রাজনৈতিক ব্যক্তিদের বসতে দেখা যায়। এখানেই শেষ নয়, এশিয়া কাপ, আইসিসি টুর্নামেন্টের মতো
২ ঘণ্টা আগে
কারাগারে থাকা ইমরান খানের স্বাস্থ্য জটিলতা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন কিংবদন্তি ক্রিকেটারের ডা. উজমা খান ও আলিমা খান। এবার তাঁদের দাবি, সাবেক ক্রিকেটারকে হত্যার হুমকি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
২ ঘণ্টা আগে