
সেপ্টেম্বরের শেষেই এশিয়ান গেমস ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ। জাপানে হতে যাওয়া এই টুর্নামেন্টে ক্রিকেটাররা কোথায় থাকবেন, কী সুযোগ-সুবিধা পাচ্ছেন, তা নিয়ে চলছে আলাপ-আলোচনা। যদিও মোহাম্মদ সালাহ উদ্দীনের কাছে এটা বিবেচ্য বিষয় নয়।
জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেসিএ) প্রধান নির্বাহী নাওকি অ্যালেক্স মিয়াজি কদিন আগে জানিয়েছেন, ক্রিকেটের দলগুলো নিজেদের পছন্দমতো হোটেল বেছে নিতে পারবে। বাংলাদেশের এই এশিয়ান গেমস ক্রিকেটের প্রধান কোচের দায়িত্বে আছেন সালাহ উদ্দীন। আজ সংবাদ সম্মেলনে হোটেল ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, ‘আমরা তো অন্যান্য সময় খেলতে যাই। অনেক সুবিধা পাই। অনেক সময় তো ভালো ফল করি না। থাকাটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার না। আমরা দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। আমরা ভালো খেলব।’
এশিয়ান গেমস শুরুর আগেই আলোচনায় জাপানের আবাসন সংকট। এবার কোনো প্রচলিত অ্যাথলেটস ভিলেজ থাকছে না; খেলোয়াড়দের জন্য হোটেল, ক্রুজশিপ ও অস্থায়ী কনটেইনার ধাঁচের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। আবাসন ব্যবস্থার চেয়ে বরং মাঠের পারফরম্যান্সেই মনোযোগী সালাহ উদ্দীন। এশিয়ান গেমস ক্রিকেটের প্রধান কোচ বলেন, ‘খেলাটাই আমাদের মুখ্য। চ্যালেঞ্জ থাকবেই সব জায়গায়। তবে থাকাটা আমার কাছে খুব বেশি মুখ্য বিষয় না। আমার কাছে মুখ্য বিষয় যে আমরা একটা জায়গায় খেলতে যাচ্ছি। একটা দেশের প্রতিনিধিত্ব করছি। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা যেন সেখানে খেলাটার দিকেই তাকিয়ে থাকি।’
লিটন দাসকে অধিনায়ক করে গত ২ সেপ্টেম্বর এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ। অধিনায়কের সঙ্গে ব্যাটিং লাইনআপে আছেন যথারীতি তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকতরা। লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের সঙ্গে স্পিন বিভাগে আছেন শেখ মেহেদী হাসান। মেহেদীর ব্যাটিংও দারুণ কার্যকরী হয়ে উঠতে পারে। আর পেস বোলিং বিভাগে আছেন মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।
এশিয়ান গেমসের জন্য জাতীয় দল দেওয়ার ব্যাখ্যায় সালাহ উদ্দীন বলেন, ‘যেটা আমি বলব যে আসলে প্রথমে আমাদের এখানে এইচপি দল দেওয়ার কথা ছিল। তবে যখন দেখেছি যে অন্যান্য দলগুলো তো তাদের পুরো জাতীয় দল পাঠাচ্ছে, তাহলে আমরা কেন পাঠাব না। তো আমরা মনে করি এটা একটা চ্যালেঞ্জিং সিরিজ হবে। আমাদের গ্রুপে যে চার দল দেওয়া হয়েছে, তাতে ভালো খেললে আমাদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’
নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের ম্যাচগুলো হবে। ‘এ’ গ্রুপে পড়েছে জাপান, আফগানিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে হংকং, ওমানের সঙ্গে রয়েছে মালয়েশিয়া। তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। ২৯ সেপ্টেম্বর খেলতে নামবেন লিটনরা। তবে প্রতিপক্ষ নির্ধারিত হবে ‘এ’, ‘বি’ গ্রুপের ম্যাচগুলো শেষে।
ক্রিকেটে সর্বপ্রথম বাংলাদেশ স্বর্ণপদক পেয়েছে ২০১০ সালে। সেবার আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। ১৬ বছর পর লিটন-শান্তদের সামনে রয়েছে হারানো গৌরব পুনরুদ্ধারের সুযোগ। নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের ম্যাচগুলো হবে।

পুরস্কার বিতরণ ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল-২০২৬। এবারের আয়োজনে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) শতাধিক সদস্য আটটি ইভেন্টের ১২টি ডিসিপ্লিনে অংশ নেন। বহু ইভেন্টে সাফল্য দেখিয়ে এবার মো. আবদুল মান্নান লাডু ট্রফি—স্পোর্টসম্যান অব
১০ মিনিট আগে
জর্ডানে যাওয়ার আগের দিন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের কোচিং স্টাফে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দীর্ঘদিন দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করা গোলাম রব্বানী ছোটনকে সরিয়ে প্রধান কোচ করা হয়েছে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে। ছোটনকে দেওয়া হয়েছে সহকারী কোচের দায়িত্ব।
৩২ মিনিট আগে
ক্রিকেটারদের খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির উপদেষ্টা আমির মীর সামাজিকমাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
১৬ বছর আগের কথা। মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, সাব্বির রহমানরা গুয়াংজুতে এশিয়ান গেমসে সোনা জিতে উচ্ছ্বাসে মেতেছিলেন। গুয়াংজুর পর এবার জাপানে সেই গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে নামছে বাংলাদেশ। প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন আগেভাগেই জাপানের কন্ডিশন সম্পর্কে ধারণা পেয়ে গেছেন।
২ ঘণ্টা আগে