
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে জয়ের সমান এক ড্র করেছে ভারত। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে বীরত্বপূর্ণ ড্রয়ের পর দুঃসংবাদ পেতেও সময় লাগেনি ভারতের। সিরিজের শেষ টেস্টে তারকা ব্যাটার ঋষভ পন্তকে পাচ্ছে না ভারত।
পন্তকে নিয়ে শঙ্কাটা তৈরি হয় ওল্ড ট্রাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্ট চলার সময়ই। কারণ, ভারতীয় এই বাঁহাতি ব্যাটারের ডান পায়ে চিড় ধরা পড়ার কারণে উইকেটরক্ষকের কাজটাও তিনি করতে পারেননি। ওল্ড ট্রাফোর্ডে গতরাতে রবীন্দ্র জাদেজা-ওয়াশিংটন সুন্দরের জোড়া সেঞ্চুরিতে টেস্ট ড্রয়ের পরই পন্তকে নিয়ে দুঃসংবাদ শোনায় ভারত। ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটারকে কমপক্ষে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। তাঁর পরিবর্তে পঞ্চম টেস্টের দলে ডাক পেয়েছেন নারায়ণ জগদীশান। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর এখনো অভিষেক হয়নি।
ওল্ড ট্রাফোর্ড টেস্ট ড্রয়ের পর পন্তকে প্রশংসায় ভাসান ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। ম্যাচ শেষে গম্ভীর বলেন, ‘একটা জিনিস আমি বলতে চাই যে ঋষভ পন্ত অনেক দৃঢ় চরিত্রের ক্রিকেটার। সে দেশ ও দলের জন্য যা করেছে, ইনিংসের ভিত্তি তৈরি করেছে, সেটা সত্যিই অসাধারণ। বিশেষ করে, ভাঙা পা নিয়ে যেভাবে ব্যাটিং করেছে, তাতে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। অতীতে খুব কম ক্রিকেটারই এমন কিছু করতে পেরেছে।’
পন্তের ঘটনা ঘটেছে ২৩ এপ্রিল ওল্ড ট্রাফোর্ড টেস্টের প্রথম দিনে। ভারতের প্রথম ইনিংসের ৬৮তম ওভারের চতুর্থ বলে ক্রিস ওকসকে রিভার্স স্কুপ করতে গিয়েই নিজের বিপদ ডেকে এনেছেন পন্ত। দ্রুত মাঠে মিনি অ্যাম্বুলেন্স এসে নিয়ে যায় পন্তকে। তখনই তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা গেছে।
মাঠ ছাড়ার আগে ৪৮ বলে ৩৭ রান করেছিলেন তিনি। পরের দিন ঠিকই ব্যাটিংয়ে নামেন পন্ত। ৭৫ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৫৪ রান। ভারত প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করে ৩৫৮ রান। ইংল্যান্ড এরপর প্রথম ইনিংসে ৬৬৯ রান করেছে। পন্তের পরিবর্তে তখন উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন ধ্রুব জুরেল।
৩১১ রানে পিছিয়ে থেকে ভারত দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে। এবার সফরকারীরা ৪ উইকেটে করেছে ৪২৫ রান। সুন্দর (১০১*), জাদেজার (১০৭) পাশাপাশি সেঞ্চুরি করেছেন ভারতের অধিনায়ক শুবমান গিল (১০৩)। পঞ্চম উইকেটে সুন্দর-জাদেজা ২০৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন। ভারত ১১৪ রানের লিড নেওয়ার পরই ম্যাচ ড্র হয়ে যায়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড এখন ২-১ ব্যবধানে এগিয়ে। পঞ্চম টেস্ট লন্ডনের ওভালে শুরু হবে বৃহস্পতিবার।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে