Ajker Patrika

সিঙ্গাপুরের বিপক্ষে ফিরলেন মোরসালিন, গোলকিপিংয়ে পরিবর্তন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
সিঙ্গাপুরের বিপক্ষে ফিরলেন মোরসালিন, গোলকিপিংয়ে পরিবর্তন
একাদশে ফিরেছেন শেখ মোরসালিন। ছবি: বাফুফে

এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। মূলপর্বে দৌড় থেকে আগেই ছিটকে গেলেও শেষটা সুন্দর করতে চায় হাভিয়ের কাবরেরার দল।

তাই শুরুর একাদশে রাখা হয়েছে দুটি পরিবর্তন। সর্বশেষ ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩–০ গোলে হেরেছে বাংলাদেশ। সেই ম্যাচের শুরুর একাদশ থেকে বাদ পড়েছেন গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ ও ফরোয়ার্ড মিরাজুল ইসলাম। তাদের পরিবর্তে দলে নেওয়া হয়েছে মিতুল মারমা ও শেখ মোরসালিন।

গত বছরের জুনে প্রথম লেগে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে ২–১ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে গোল করা রাকিব হোসেন এই ম্যাচে নেই কার্ডখরার কারণে।

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একাদশ: মিতুল মারমা (গোলকিপার), শাকিল আহাদ তপু, শেখ মোরসালিন, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহমিদুল ইসলাম, সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন, শমিত সোম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানে ২০০০ পাউন্ডের ‘বাংকার বাস্টার’ বোমা মেরেছে যুক্তরাষ্ট্র

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ পাস করার দাবি বিচারকদের

আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

হরমুজ উন্মুক্ত না করেই যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প, কেন এই পিছু হটা

ইরানের স্কুলে এবার পরীক্ষামূলক নতুন ক্ষেপণাস্ত্র মারল যুক্তরাষ্ট্র, নিহত অন্তত ২১

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত