
আল নাসরে ২০২৩ সালের জানুয়ারি থেকে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাবটিতে তিনি যে দারুণ সময় কাটাচ্ছেন, সেটা তাঁর পারফরম্যান্সই বলে দিচ্ছে। তাঁর একের পর এক রেকর্ড তো হলো আল নাসরেই। শোনা যাচ্ছে, ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ বাড়ছে।
আড়াই বছরের চুক্তিতে ২০২৩ সালের জানুয়ারিতে রোনালদো এসেছেন আল নাসরে। সে অনুযায়ী ২০২৪-২৫ মৌসুম শেষ হতেই সৌদি ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি শেষ। তবে বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, পর্তুগিজ তারকা সৌদি ক্লাবটিতে আরও এক বছর থাকতে রাজি হয়েছেন। নতুন চুক্তিটি ২০২৬-এর জুন পর্যন্ত থাকবে। আল নাসরের এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘রোনালদোর চুক্তি বাড়ানোর ব্যাপারে দল রাজি হয়েছে। তবে চুক্তি এখনো স্বাক্ষরিত হয়নি। কদিনের মধ্যেই বিস্তারিত জানা যাবে।’
রোনালদো ৪০ বছর পূর্ণ করেছেন গত ৫ ফেব্রুয়ারি। জন্মদিনের দুই দিন আগে (৩ ফেব্রুয়ারি) এএফসি চ্যাম্পিয়নস লিগে আল ওয়াসলের মুখোমুখি হয়েছিল আল নাসর। ‘বি’ গ্রুপের সেই ম্যাচে আল নাসর জিতেছিল ৪-০ গোলে। সেই ম্যাচে রোনালদো জোড়া গোল করে ভক্ত-সমর্থকদের উদ্দেশে ভিন্নরকম এক উদ্যাপন করেছেন। নতুন এই উদ্যাপনের সময় প্রথমে বিমান ওড়ার মতো ভঙ্গিতে হাত ওপরে তোলেন। পরবর্তীতে হাত নিচে নামিয়ে আনেন ৩৯ বছর বয়সী এই তারকা। সামাজিক মাধ্যমে তাঁর এই উদ্যাপনের ছবি এরই মধ্যে ভাইরাল।
চল্লিশ পেরোনোর পর রোনালদো প্রথম গোল করেন সৌদি প্রো লিগে ৭ ফেব্রুয়ারি। আল ফায়হার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে তিনি করেন ১ গোল। প্রতিযোগিতামূলক ফুটবলে এখন পর্যন্ত পর্তুগিজ ফরোয়ার্ডের গোল ৯২৪। হাজারতম গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখনো ৭৬ গোল পেছনে তিনি। আল নাসরে দুই বছরে ৯০ ম্যাচে ৮২ গোল করেছেন। টানা ২৪ বছর প্রতিযোগিতামূলক ফুটবলে গোলের রেকর্ড রোনালদো সৌদি ক্লাবটির হয়ে করেছেন।
আরও পড়ুন:

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৯ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১০ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১১ ঘণ্টা আগে