
সাফ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ৩-০ গোলের হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছেড়েছে পিটার বাটলারের দল। সে ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ফাইনালের মঞ্চে নামতে চায় বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচেও দলটির প্রতিপক্ষ সেই ভারত।
ভারতের কাছে হারলেও নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। ভারতের কাছে হারের দুঃস্মৃতি নিয়ে সেমিফাইনালে নেপালের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েছিল তারা। এরপর দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে ২-১ গোলের জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমা দলকে ম্যাচে ফেরানোর পর যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটা করেন সাগরিকা।
সেমিফাইনালে দারুণ পারফরম্যান্স উপহার দেওয়া বাংলাদেশ এখন ফাইনালেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চায়। এক ভিডিও বার্তায় দলের সহকারী কোচ আবুল হোসেন বলেন, ‘ভারত সম্পর্কে আমাদের ধারণা অনেক। কারণ আমরা সব সময় ভারতের বিপক্ষে খেলি এবং এটা নিয়ে আলাদা একটা উত্তেজনা থাকে। গ্রুপপর্বেও আমরা ভারতের বিপক্ষে খেলেছি। মেয়েরা সে ম্যাচটা হেরেছে। সেটাকে আমরা হার বলব না, সেটা থেকে আমরা কিছু শিখতে পেরেছি এবং ভারতের বিপক্ষে কীভাবে ম্যাচ খেলব সেটা নিয়ে কোচিং স্টাফ এবং অ্যানালিস্টরা অনেক পর্যালোচনা করেছে। আগামীকাল আমাদের একটা সেশন আছে। সে সেশনে আমরা কাজগুলো করব এবং ভারতের বিপক্ষে ফাইনালে জয়লাভ করব ইনশা আল্লাহ।
ফাইনালে কোনো দলকেই খাটো করে দেখছেন না বাংলাদেশের সহকারী কোচ, ‘ফাইনালে যে কেউ জিততে পারে। ফিফটি ফিফটি ম্যাচ। দুইটা দলই ভালো। এখন যে দল উজ্জীবিত থাকবে, যেমন আমাদের দল উজ্জীবিত আছে, জয়ের ধারায় আছে। আমাদের দল জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করব। আমরা জিতব ইনশা আল্লাহ।’
নেপালের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে আবুল হোসেন বলেন, ‘গতকাল আমরা একটা সেমিফাইনাল খেলেছি। যেটা নেপালের বিপক্ষে। নেপাল ভালো দল। আমাদের মেয়েরা ভালো খেলেছে। নেপাল তো আর খারাপ দল না। ওরাও পূর্ণ শক্তি নিয়ে খেলত নেমেছিল। আমাদেরও একটা ভালো দল আছে। মেয়েরা চেষ্টা করেছে ভালো করার জন্য, ভালো করেছে। বড় ম্যাচ খেলতে গেলে, সেমিফাইনাল খেলতে গেলে দল একটু চাপে থাকেই। গ্রুপপর্বে আমরা একটা ম্যাচ হেরেছি। হারার পর একটা ম্যাচ খেলা আমাদের জন্য একটু সমস্যা তো হবেই। আমাদের মেয়েরা ধীর ধীরে ভালো করেছে এবং চেষ্টা করেছে যে আমরা ম্যাচ জিততে পারি। যার কারণে পিছিয়ে থেকেও আমাদের মেয়েরা ম্যাচটা জিতেছে।’

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক সপ্তাহ। তাঁর আগে বড় ধরনের স্বস্তির খবরই যেন পেল আর্জেন্টিনা। সাম্প্রতিক পারফরম্যান্সে উন্নতি করে আবারও কোচ লিওনেল স্কালোনির আস্থা অর্জন করেছেন রদ্রিগো দি পল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে তাঁর থাকার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি। এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার
২৬ মিনিট আগে
লিওনেল মেসিকে উৎসর্গ করে আঁকা একটি ম্যুরাল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলার পর স্বয়ং আর্জেন্টাইন মহাতারকার নজরে আসে। আর সেই ম্যুরালের জন্য ধন্যবাদ জানিয়ে মেসির পাঠানো ভিডিও বার্তা পেয়ে রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন শিল্পী ফেদেরিকো মেরোদো।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে লড়াই শুরু করবে দুই দল। এই সিরিজের জন্য আজ টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় মাঠে বসে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচ দেখা যাবে।
২ ঘণ্টা আগে
ইউরোপের দল হলেও ফুটবলে সেই আধিপত্য নেই সান মারিনোর। ফিফা র্যাঙ্কিংয়ে সবার নিচে অবস্থান করছে দলটি; ২১১ নম্বরে। সেদিক থেকে বেশ এগিয়েই আছে বাংলাদেশ। জামাল ভূঁইয়ার দল আছে ১৮১ নম্বরে। তবে সান মারিনোর বিপক্ষে ম্যাচের আগে র্যাঙ্কিংয়ের মাপকাঠি সামনে না এনে নিজেদের সেরা ফুটবলটাই খেলতে চায় বাংলাদেশ।
২ ঘণ্টা আগে