
মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে মোটেও সন্তুষ্ট নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও নিজেদের পারফরম্যান্সে খুশি হতে পারছেন না; বরং ফিনালিসিমা বাতিল হওয়ায় খুশিই হয়েছেন তিনি।
আর্জেন্টিনার ম্যাচটি খেলার কথা ছিল ফিনালিসিমাতে—স্পেনের বিপক্ষে। কিন্তু ইরান যুদ্ধের জেরে ঝুলে থাকার পর ইউরোপ এবং দক্ষিণ আফ্রিকান চ্যাম্পিয়নদের লড়াই বাতিল করে দেয় কর্তৃপক্ষ। যেটা নিজেদের জন্য ভাগ্য হিসেবেই দেখছেন মার্টিনেজ। বিশ্বকাপজয়ী গোলরক্ষক ভালোভাবেই বুঝতে পারছেন—এই পারফরম্যান্স দিয়ে স্পেনের মতো দলের বিপক্ষে দাঁড়াতেই পারতেন না তারা।
বোকা জুনিয়র্সের মাঠে মৌরিতানিয়ার বিপক্ষে দুই অর্ধে দুই রকম চেহারায় দেখা যায় আর্জেন্টিনাকে। প্রথমার্ধে কিছুটা চেনা রূপে থাকলেও বিরতির পর নিজেদের হারিয়ে খুঁজেছে তারা। সেই সুযোগে গোলের জন্য আটটি শট নেয় মৌরিতানিয়া। সেখানে আর্জেন্টিনা শট নিতে পেরেছে মাত্র একটি। সফরকারীরা ফিনিশিংয়ে সফল হলে খারাপ কিছুই হতে পারত স্বাগতিকদের জন্য। ম্যাচের শেষ বাঁশির বাজার ঠিক আগ মুহূর্তে মৌরিতানিয়ার হয়ে একটা গোলের শোধ দেন জর্ডান লেফোর্ট। এর আগে প্রথমার্ধে আর্জেন্টিনার হয়ে একবার করে গোলের খাতায় নাম লেখান এনজো ফার্নান্দেজ এবং নিকো পাজ।
ম্যাচ শেষে মার্টিনেজ বলেন, ‘ভাগ্য ভালো (ফিনালিসিমা) ম্যাচটা বাতিল হয়ে গেছে। আমরা যদি এভাবে খেলতাম (স্পেনের বিপক্ষে), তাহলে হেরেই যেতাম। সত্যি বলতে খুব দুর্বল পারফরম্যান্স ছিল। প্রীতি ম্যাচে আমাদের বাজে পারফরম্যান্সগুলোর একটি ছিল। গতি, তীব্রতা বা দলগত পারফরম্যান্সে অনেক ঘাটতি দেখা গেছে। এসব নিয়ে আমাদের আরও ভাবতে হবে। জাতীয় দলের জার্সিতে আরও অনেক ভালো করতে হবে।’
মৌরিতানিয়ার প্রশংসা করে মার্টিনেজ বলেন, ‘প্রতিপক্ষ অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে আমরা ম্যাচটা জিতেছি। প্রতিপক্ষ সম্পর্কে আমরা তেমন বেশি কিছু জানতাম না। তারা এমনভাবে খেলেছে যেন সব কিছু এর ওপর নির্ভর করছিল। আমাদের নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রয়োজন ছিল।’

যোগ করা সময়ের ১০ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। প্রথমে কর্নারটি ফয়সাল নিতে গেলেও পরে রোনান সুলিভান নিতে চাওয়ায় সরে আসেন তিনি। সুলিভানের নেওয়া কর্নার থেকে দুর্দান্ত ভলিতে জাল কাঁপান রিয়াদ ফাহিম।
১৬ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার বেন ডাকেট। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরেই সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে বিশ্ব ক্রিকেটে। এবার সে সমালোচনা যেন আরও বাড়িয়ে দিলেন জশ টাং ও জেমি স্মিথ।
২০ মিনিট আগে
প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গেছেন শরীফুল ইসলাম। পেশোয়ার জালমির হয়ে পিন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ পাকিস্তানের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টে অভিষেক হয়েছে এই পেসারের। পিএসএলে নিজের প্রথম ম্যাচটা সেভাবে রাঙাতে পারলেন না শরীফুল।
১ ঘণ্টা আগে
লম্বা সময় ধরে বাংলাদেশ দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে ক্রিকেটের বাইরে নেই তারকা অলরাউন্ডার। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে বেড়াচ্ছেন। এবার আরও একটি নতুন লিগে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
২ ঘণ্টা আগে