
নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে আশানুরূপ পারফরম্যান্স না করায় বাংলাদেশ নারী ক্রিকেট দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশকে এখন খেলতে হবে বাছাইপর্ব। মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে বাছাইপর্বে খেলতে হবে পাঁচ ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের সূচি ঘোষণা করেছে। বাংলাদেশ, পাকিস্তান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, থাইল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ—এই ছয় দল খেলবে বাছাইপর্ব। গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ)— লাহোরের এই দুই মাঠে ৯ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত চলবে বাছাইপর্ব। ৯ এপ্রিল প্রথম দিনে পাকিস্তান খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। একই দিনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্কটল্যান্ড। ১০ এপ্রিল এলসিসিএ মাঠে বাংলাদেশ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচের পর দুই দিন বিরতি পাচ্ছে বাংলাদেশ। ১৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে আইরিশদের মুখোমুখি হবে জ্যোতির দল।
গাদ্দাফি স্টেডিয়ামে ১৫ এপ্রিল বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। ১৭ ও ১৯ এপ্রিল জ্যোতির দল খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। এই দুই ম্যাচ হবে এলসিসিএ মাঠে। ১৩ ও ১৫ এপ্রিল বাংলাদেশের ম্যাচ দুটি দিবারাত্রির। জ্যোতিদের বাকি তিন ম্যাচ হবে সকালে।
নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতসহ পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটবে বলে নিয়মে ছিল। ২০২২-এর জুন থেকে ২০২৫-এর জানুয়ারি পর্যন্ত হয়েছিল। তবে ভারত দুইয়ে থাকায় ৬ নম্বরে থাকা নিউজিল্যান্ডও সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। বাংলাদেশ পয়েন্ট টেবিলের সাত নম্বরে থেকে শেষ করেছিল।
এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠবে আরও দুই দল। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।
| প্রতিপক্ষ | তারিখ | ভেন্যু |
|---|---|---|
| থাইল্যান্ড | ১০ এপ্রিল | এলসিসিএ |
| আয়ারল্যান্ড | ১৩ এপ্রিল | গাদ্দাফি স্টেডিয়াম |
| স্কটল্যান্ড | ১৫ এপ্রিল | গাদ্দাফি স্টেডিয়াম |
| ওয়েস্ট ইন্ডিজ | ১৭ এপ্রিল | এলসিসিএ |
| পাকিস্তান | ১৯ এপ্রিল | এলসিসিএ |

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৮ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৯ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১০ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১০ ঘণ্টা আগে