
চলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের খবর বেরিয়েছে।
জানা গেছে, বিপিএলের একাধিক দলে খেলোয়াড়দের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর থেকেই বিসিবি এবং আকু সক্রিয় হয়ে কাজ করছে। আকু’র পক্ষ থেকে সন্দেহভাজন খেলোয়াড়দের সতর্ক করা হয়েছে এবং তাঁদের দেশ ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান মেজর (অব.) রায়ান আজাদ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি বার্তা দিয়েছেন। তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে আইসিসির গ্লোবাল অ্যান্টি-করাপশন কোডের ‘অনুচ্ছেদ ৪’ উল্লেখ করে লিখেছেন, ‘টিভি এবং অন্যান্য মিডিয়ায় প্রকাশিত সন্দেহজনক তথ্য যদি আমাদের প্রাথমিক তদন্তের সঙ্গে মিলে যায়, কিংবা নতুন কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করব তারা যেন তদন্ত প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশ ত্যাগ না করেন। এটি আইসিসি অ্যান্টি-করাপশন কোড অনুযায়ী তাদের জন্য বাধ্যতামূলক।’
তিনি আরও লেখেন, ‘খেলোয়াড়, ম্যাচ অফিশিয়াল এবং সংশ্লিষ্ট মিডিয়া কর্মকর্তাদের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকু নিশ্চিত করেছে, সন্দেহভাজনদের যথাযথ শুনানির আগে বিদেশ ভ্রমণ নিষিদ্ধ থাকবে।’

এর মধ্যে ফিক্সিং ইস্যুতে আলোচনায় এনামুল হক বিজয়। দুর্বার রাজশাহীকে সাত ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। টুর্নামেন্টের মাঝপথে তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। টিম ম্যানেজমেন্ট জানিয়েছিল, ব্যাটিংয়ে বেশি মনোযোগী হতে তাঁকে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তবে বিসিবি সূত্রে জানা গেছে, বিজয়কে ঘিরে সন্দেহ দানা বেঁধেছে। তিনি ফিক্সিং তদন্তের আওতাধীন একজন সম্ভাব্য সন্দেহভাজন। শুধু বিজয়ই নয়, আকুর নজরে রয়েছে বিপিএলে খেলা আরও কয়েকজন ক্রিকেটার।
বিসিবির একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিপিএল শেষ হওয়ার পরই আকু সন্দেহভাজন ক্রিকেটারদের ডেকে শুনানির আয়োজন করবে। বিসিবির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এবার আমরা কোনো ধরনের গাফিলতি করব না। যাঁরা ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
২ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৩ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৪ ঘণ্টা আগে