
চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোতে যোগ দেওয়ার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছিল। তবে শেষ মুহূর্তে নতুন মোড় নিয়েছে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়ার ভবিষ্যৎ। সবশেষ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর আলোচনায় আসা ভোজিনিয়াকে পেতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে মরক্কোর ক্লাব রেনেসাঁ স্পোর্তিভ বারকান।
পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব জিডি শাভেসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে ফ্রি এজেন্ট ভোজিনিয়া। কোলো কোলোর সঙ্গে তাঁর মৌখিক সমঝোতা হলেও এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। ফলে ক্লাবটির হয়ে ভোজিনিয়ার আনুষ্ঠানিক পরিচয় পর্বও পিছিয়ে গেছে।
৩০ জুলাই চিলিতে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে যাননি ভোজিনিয়া। পরে এই গোলরক্ষক জানান, সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তাঁর সফর পিছিয়ে গেছে।
এই পরিস্থিতির সুযোগ নিয়েই ভোজিনিয়াকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে মরক্কোর রেনেসাঁ স্পোর্তিভ বারকান। এই গোলরক্ষকের প্রতি মরক্কান ক্লাবের আগ্রহের একটি কারণও আছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হওয়া বিশ্বকাপে কেপ ভার্দেকে ইতিহাস গড়া সাফল্য এনে দেওয়া কোচ বুবিস্তা টুর্নামেন্টের পরই বারকানের ডাগআউটে বসেছেন। সাবেক এই কোচের সঙ্গে পুনরায় কাজ করার সুযোগ ভোজিনিয়ার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে শেস পর্যন্ত ভোজিনিয়াকে নিজেদের করে পেতে আত্মবিশ্বাসী কোলো কোলো। ক্লাবটির আশা, তাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবেন কেপ ভার্দে তারকা। ক্লাবটির আর্জেন্টাইন কোচ ফার্নান্দো অর্টিসও জানিয়েছেন, ভোজিনিয়া চিলিতে খেলতে আগ্রহী।
অর্টিজ বলেন, ‘আমি ভোজিনিয়ার সঙ্গে কথা বলেছি। এখানে আসতে সে দারুণ উচ্ছ্বসিত। এখন শুধু তার ব্যক্তিগত বিষয়গুলো মিটিয়ে আসার অপেক্ষা। তারপরই সে আমাদের সঙ্গে যোগ দেবে। আমাদের ক্লাবে খেলার সম্ভাবনা নিয়ে সে খুবই আনন্দিত।’
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কোলো কোলোর সঙ্গে ভোজিনিয়ার প্রাথমিক চুক্তির মেয়াদ হবে ছয় মাস। এরপর পারফরম্যান্সের ভিত্তিতে আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে।

৮৯ রানে অলআউট হওয়ায় দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুতেই বাংলাদেশ ইমার্জিং দলের ব্যাটিং ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছিল। বাংলাদেশের ঘুরে দাঁড়ানো এরপর থেকেই। টানা দুই ওয়ানডে জিতেছে দাপটের সঙ্গে। আজ শাহাদাত হোসেন দীপুর নেতৃত্বাধীন বাংলাদেশ জিতেছে ৭ উইকেটে।
৩১ মিনিট আগে
সাকিব আল হাসান দেশে ফিরতে পারছেন না দুই বছরের বেশি সময় ধরে। ৩৯ বছর বয়সী তারকা অলরাউন্ডার অতীতের মতো আবারও জানিয়েছেন—দেশে ফিরতে চান তিনি। কিন্তু যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সাকিবের দেশে ফেরার সুযোগ নেই।
২ ঘণ্টা আগে
আবাহনীর ক্ষেত্রে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর অল্প সময়ের মধ্যে ৩০ জনের বেশি ফুটবলার ও কোচিং স্টাফের নিবন্ধন শেষ করা সহজ হবে না। সে কারণে ক্লাব লাইসেন্সিংয়ের মতো খেলোয়াড় নিবন্ধনের সময়সীমাও কয়েক দিন বাড়ানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২ ঘণ্টা আগে
লিওনেল স্কালোনিকে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সফলতম কোচ বললেও হয়তো ভুল বলা হবে না। যাঁর অধীনে কাতার বিশ্বকাপের পাশাপাশি মেজর টুর্নামেন্টের শিরোপাও জিতেছে আলবিসেলেস্তেরা। তবে যেহেতু তাঁর চুক্তির মেয়াদ ফুরিয়ে আসছে, তাতে করে স্কালোনির উত্তরসূরি নিয়ে চলছে আলোচনা।
৩ ঘণ্টা আগে