
মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে রান পাহাড় গড়ে গতকালই জয়ের ভীত তৈরি করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। রিজার্ভ ডেতে এসে শেষ হাসি হেসেছে মতিঝিল পাড়ার ক্লাবটি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৪৭ রানের জয় তুলে নিয়েছে মোহামেডান।
পিকেএসপিতে বৃষ্টির কারণে পুনঃনির্ধারিত ৪২ ওভারের ম্যাচে মুশফিক (১০০) ও হৃদয়ের (১০১ *) জোড়া সেঞ্চুরিতে ৩৩৩ রানের পুঁজি পায় মোহামেডান। রান তাড়ায় সাব্বির হোসেনের (১০৪) সেঞ্চুরির পরও ২৮৭ রানের বেশি করতে পারেনি গাজী গ্রুপ।
বিকেএসপির তিন নম্বর মাঠে বৃষ্টি আইনে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৩ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড। ২৭৫ রানে অলআউট হওয়া রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ১১৯ রান এনে দেন ইরফান শুক্কুর। বৃষ্টির কারণে আবাহনীর সামনে ২০ ওভারে ১৬৩ রানের নতুন লক্ষ্য দেওয়া হয়। ৬ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ওপেনার সাইফ হাসান (৯৫) সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়লেও ঢাকা লেপার্ডসের বিপক্ষে ৩১ রানে জিতেছে বসুন্ধরা স্ট্রাইকার্স। ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে দলটির করা ২৫১ রানের জবাবে ২২০ রানে গুটিয়ে যায় লেপার্ডস। ক্রিকেটার্স একাডেমিতে বৃষ্টি আইনে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ১৬ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলটিকে ১৬৫ রানে অলআউট করা রূপগঞ্জের সামনে ২৯.৪ ওভারে ১৪২ রানের নতুন লক্ষ্য দেওয়া হয়। ১২৫ রানে থামে আব্দুল মজিদের দল।
বৃষ্টি আইনে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে জেতার জন্য সিটি ক্লাবকে ৪৬ ওভারে করতে হতো ২০৪ রান। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে দলটি অলআউট হয়েছে ১৮৬ রানে। ১৭ রানের জয়ে মাঠ ছেড়েছে গুলশান। এর আগে ২০১ রানে গুটিয়ে যায় শাহাদাত হোসেন সবুজের দল। সিটি ক্লাবের হয়ে ৩৭ রানে ৫ উইকেট নেন আব্দুল গাফফার সাকলাইন।

দীর্ঘ ৪০ বছর পর ফুটবলের এই মহোৎসবে ফিরে নিজেদের অস্তিত্ব জানান দিতে চায় ইরাক। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের যাত্রাটা অবশ্য বেশ কঠিন হতে যাচ্ছে। প্রথম ম্যাচেই তারা মাঠে নামবে শক্তিশালী নরওয়ের বিপক্ষে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের পরীক্ষা দিতে হবে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্সের বিপক
২৪ মিনিট আগে
রেফারির শেষ বাঁশি বাজতেই জওহরলাল নেহরু স্টেডিয়াম ফেটে পড়ে স্বাগতিক দর্শকদের ষষ্ঠ শিরোপা উল্লাসে। আর হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
তহুরা খাতুনের পাস থেকে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দারুণ এক নিচু শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্য ভেদ করে বাংলাদেশকে ১-১ সমতায় ফেরান সেই ঋতুপর্ণা চাকমা। এই গোলের পরম স্বস্তি নিয়েই এখন দ্বিতীয়ার্ধের স্নায়ুক্ষয়ী লড়াইয়ের অপেক্ষায় আছে সাফে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন দেখা বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
২০১৬ সালে শিলিগুড়িতে ভারতের কাছে ফাইনালে হারের সেই স্মৃতি এখনো বাংলাদেশের ফুটবলে এক বড় আক্ষেপ। ২০২২ ও ২০২৪ সালে কাঠমান্ডুতে টানা দুবার শিরোপা জিতে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। তবে এবার সেই ভারতের মাটিতেই তাদের হারিয়ে ট্রফি জয়ের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের অপেক্ষায় মারিয়া মান্দারা।
৪ ঘণ্টা আগে