
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে না পারায় বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বের টিকিট কাটতে হবে বাংলাদেশকে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এই বাছাইপর্বকে কতটা গুরুত্ব দিয়েছেন, সেটা গতকাল তাঁর কথায় ফুটে উঠেছে। নারী দলের কোচ সারোয়ার ইমরানও আজ কথা বলেছেন জ্যোতির সুরে।
বাছাইপর্ব খেলতে আজ পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঢাকা বিমানবন্দরে জ্যোতি, মারুফা আকতার, স্বর্ণা আকতাররা এসেছেন হাসিমুখে। তাঁদের সঙ্গে এসেছেন সাপোর্টিং স্টাফরা। বিমানবন্দরে পৌঁছাতেই সারোয়ারের সামনে বুম হাতে দাঁড়িয়ে যান সাংবাদিকেরা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ বলেন, ‘সেখানে (পাকিস্তানে) আমাদের পাঁচটা ম্যাচ আছে। আমরা ম্যাচ ধরে ধরে এগিয়ে পাঁচটাই জিততে চাই।’
বাছাইপর্বে বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে। যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ বছরের জানুয়ারিতে ওয়ানডে সিরিজ হারায় সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কাটতে পারেনি জ্যোতির দল। কোচ সারোয়ার কোনো প্রতিপক্ষকে খাটো করে দেখছেন না। বাংলাদেশ নারী ক্রিকেট দল বলে, ‘দুইটা শক্তিশালী দল আছে আমাদের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। অন্য দলগুলো যেমন আয়ারল্যান্ড, তাদেরও ছোট করে দেখছি না। আমরা সবার সঙ্গে লড়াই করে একের পর এক ম্যাচ জিতে বিশ্বকাপে উঠতে চাই।’
লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড, গাদ্দাফি স্টেডিয়াম—লাহোরের এই দুই মাঠে হবে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো। পাকিস্তানের ব্যাটিংবান্ধব উইকেটে ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও দারুণ কিছু যে করে দেখাতে হয়, সেভাবেই মিরপুর শেরেবাংলায় প্রস্তুতি ক্যাম্পে অনুশীলন হয়েছিল বলে জানান সারোয়ার। বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ বলেন, ‘আমরা এ ব্যাপারে ওয়াকিবহাল। আমাদের যে ক্যাম্প হয়েছে, আমরা বিশেষ এই কাজগুলো করেছি। ব্যাটিং উইকেটে কীভাবে বোলিং করতে হবে, কীভাবে ব্যাটিং করতে হবে, স্ট্রাইকরেট কেমন হবে সেগুলো অনুশীলন করিয়েছি। ব্যাটিং উইকেট হলে এখানে (পাকিস্তানে) ২৫০-এর বেশি রানের উইকেট হবে। ব্যাটাররা পারবে বলে আমি আশা করছি।’
পাকিস্তানের উদ্দেশে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে ছবি তুলেছেন মারুফা। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তানে যাচ্ছে। আপনার সমর্থন আমাদের সম্পদ।’
এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠবে আরও দুই দল। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।
আরও পড়ুন:

গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
১০ মিনিট আগে
কোচদের পদত্যাগের মিছিল চলছে। নকআউট পর্বে একেকটা দলের বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর শোনা যাচ্ছে কোচদের দায়িত্ব ছেড়ে দেওয়ার খবর। এ তালিকায় যোগ দিলেন ঘানার কোচ কার্লোস কুইরোজও। দল শেষ বত্রিশ থেকে বিদায় নেওয়ার পর চাকরি ছাড়লেন তিনি।
৩৩ মিনিট আগে
গত রাতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের। আজ সকালে মেক্সিকোকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ড। ৩-২ গোলে জিতে ইংলিশরা কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। আজ রাতে শেষ ষোলোতে মুখোমুখি হবে স্পেন-পর্তুগাল। নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
১ ঘণ্টা আগে
ফিফার বর্তমান র্যাঙ্কিংয়ের নয়ে বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের অবস্থান ১৬ নম্বরে। এ হিসাবে কাগজে-কলমে এগিয়ে বেলজিয়ামই। কিন্তু বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় সিয়াটলে দুই দলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের এগিয়ে রাখতে নারাজ বেলজিয়াম দলের উইঙ্গার দোদি লুকেবাকিও। উল্টো তিনি এই ম্যাচে দুই দলেরই ‘ফিফটি-ফিফটি’ সম্
২ ঘণ্টা আগে