Ajker Patrika

হাসানকে ছাড়িয়ে ভারত-কাঁপানো লঙ্কান ক্রিকেটারই আইসিসির সেরা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৩৫
হাসানকে ছাড়িয়ে ভারত-কাঁপানো লঙ্কান ক্রিকেটারই আইসিসির সেরা
হাসান মাহমুদকে টপকে আইসিসির আগস্টের সেরা সোনাল দিনুশা। ছবি: সংগৃহীত

ডারউইনে আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ৯ ঐতিহাসিক জয়ের পর ম্যাচসেরার পুরস্কার পান হাসান মাহমুদ। তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মাসসেরা ক্রিকেটার হতে পারেননি। তাঁকে ছাড়িয়ে মাসসেরার পুরস্কার জিতলেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা। যাঁর বীরত্বপূর্ণ সেঞ্চুরিতে শ্রীলঙ্কা কলম্বো টেস্ট ড্র করেছে ভারতের বিপক্ষে।

আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগস্টের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। বাংলাদেশের হাসান ও ইংল্যান্ডের ওলি রবিনসনকে টপকে মাসসেরা হয়েছেন দিনুশা। প্রথমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার হয়ে দিনুশা উচ্ছ্বসিত। ক্রিকেটের অভিভাবক সংস্থাকে তিনি বলেন, ‘এই স্বীকৃতি আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ক্যারিয়ারের একেবারে শুরুতে এমন পুরস্কার পেয়েছি। আইসিসির কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

আগস্টে ভারতের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ৪২০ রান করেন দিনুশা। গড় ১৪০। তিন সেঞ্চুরি ও এক ফিফটি করেছেন। আগস্টের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ১০৩ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ভারত সিরিজ নিয়ে আইসিসিকে লঙ্কান ক্রিকেটার বলেন, ‘ভারতের বিপক্ষে সিরিজটি সবসময়ই আমার হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে। তিন সেঞ্চুরি করে স্বপ্ন পূরণ হয়েছে। আর গল ও কলম্বোতে স্বাগতিক দর্শকদের সামনে এমন ইনিংস খেল নিজেদের সমর্থকদের সামনে এই অর্জন করতে পেরে অনেক ভালো লাগছে।’

কলম্বো টেস্ট ড্র করলেও শ্রীলঙ্কা সিরিজ হেরেছে ১-০ ব্যবধানে। আক্ষেপ থাকলেও ভারত সিরিজে নিজের পারফরম্যান্স নিয়ে গর্বিত দিনুশা আইসিসিকে বলেন, ‘যদিও সিরিজের সামগ্রিক ফল নিজেদের প্রত্যাশামতো হয়নি। তবে দ্বিতীয় ম্যাচে আমাদের দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, তাতে একটি দল হিসেবে আমাদের আত্মবিশ্বাস ও দৃঢ়তাই প্রমাণ করে।’

হাসান আগস্টে পেয়েছেন ৯ উইকেট। সবগুলোই পেয়েছেন ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে। ম্যাকাইতে কোনো উইকেট পাননি। সেই টেস্টে ইনিংস ও ৫১ রানে জিতে অস্ট্রেলিয়া ১-১ সমতায় সিরিজ ড্র করেছে। গত মাসে যৌথভাবে সর্বোচ্চ ১৬ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের ওলি রবিনসন ও ভারতের মানব সুথার। যদিও মনোনয়নে জায়গা করে নিয়েছিলেন রবিনসন। পাকিস্তানের বিপক্ষে আগস্টে দুই টেস্ট খেলে ইংল্যান্ডের তারকা পেসার নেন ১৬ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত