Ajker Patrika

বিসিবির কমিটিতে ইশরাকের ভাই মাশরুর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১৬: ৪৬
বিসিবির কমিটিতে ইশরাকের ভাই মাশরুর
বিসিবির কমিটিতে যুক্ত হয়েছেন মাশরুর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পুরোনো পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠিত হয়েছে এক সপ্তাহ আগে। নতুন কমিটি গঠনের এক সপ্তাহের মধ্যে বিসিবিতে যুক্ত হয়েছেন মাশরুর হোসেন। তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাচাতো ভাই।

বিসিবি সূত্র জানায়, লজিস্টিক ও প্রটোকল কমিটির সদস্যসচিব হয়েছেন মাশরুর। লজিস্টিক কমিটির প্রধান মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস। অ্যাডহক কমিটির দায়িত্ব তিন মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করা।

৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তৈরি করা অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে। তাঁর এই কমিটির ১১ সদস্যের মধ্যে আছেন তিন মন্ত্রীর ছেলে ও এক প্রতিমন্ত্রীর স্ত্রী। যেখানে মির্জা ইয়াসির আব্বাস প্রধানমন্ত্রীর মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে, সৈয়দ ইব্রাহিম আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে এবং ইসরাফিল খসরু অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরুর ছেলে। আর রাশনা ইমাম প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।

বিসিবি সভাপতির চেয়ারটা নাজমুল হাসান পাপনের ছিল ১২ বছর। কিন্তু ২০২৪ সালের ২১ আগস্ট তাঁর পদত্যাগের পর এই পদে পরিবর্তন এসেছে তিনবার। ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুলের পর এখন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত