
লম্বা সময় ধরেই দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। সাবেক অধিনায়ক কবে দেশে ফিরবেন, সে বিষয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তবে নিউইয়র্কে এক ইফতার অনুষ্ঠানে তারকা অলরাউন্ডারকে বেশ আত্মবিশ্বাসী কণ্ঠেই বলতে শোনা গেল, শিগগির দেশে ফিরবেন তিনি।
দেশে ফেরা প্রসঙ্গে উপস্থাপক জানতে চাইলে সাকিব বলেন, ‘বাংলাদেশে যাব, ইনশা আল্লাহ দ্রুত। ইনশা আল্লাহ।’
সবশেষ ২০২৪ সালের অক্টোবরে ভারত সফরে বাংলাদেশের হয়ে খেলেছেন সাকিব। ওই বছরের জুলাইয়ে গণ-অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর আর দেশে আসেননি। মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে জয়লাভ করেন সাকিব। জুলাই গণ-অভ্যুত্থানের পর তাঁর নামে একাধিক মামলা হয়। এর মধ্যে আছে হত্যা মামলাও। সাকিবের দেশে ফেরার পথে বাধাটা এখানেই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে আরও আগেই। তারকা ক্রিকেটারের মামলার ফাইল নিয়ে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক আসিফ আকবর। দ্রুত সাকিব বাংলাদেশ দলে ফিরবে বলে আশা তাঁর। তবে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কথায়। সম্প্রতি তিনি জানান, নিজেদের নিরপরাধ প্রমাণ করতে পারলেই বাংলাদেশ দলে খেলতে পারবেন সাকিব-মাশরাফিরা।
এই প্রসঙ্গে আমিনুল বলেন, ‘রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের আইনজীবীর মাধ্যমে তাঁদের যে আইনগত বিষয়গুলো রয়েছে, সেগুলো মোকাবিলা করে তাঁরা যদি নিরপরাধ হয়ে দেশের মাঠে এসে খেলেন, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে তাঁদের স্বাগত জানাব। আমরা এ ব্যাপারে শতভাগ নমনীয় থাকব ইনশা আল্লাহ।’

থ্রিলার মুভির গল্পও যেন হার মানতে বাধ্য। অনেকেই হয়তো বুঝতে পেরেছেন এখানে আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচের কথা বলা হচ্ছে। কানসাস সিটিতে বাংলাদেশ সময় আজ সকালে যে ম্যাচটি হয়েছে, সেটাকে বর্ণনা করতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেছেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক। একই সঙ্গে ম্যাচটিকে ঘিরে যে ‘ষড়যন্ত্র-তত্ত্ব’ ভেসে বেড়াচ্ছে
৩৯ মিনিট আগে
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ প্রায় গেলেও তখন হয় শুধু সাদা-বলের ক্রিকেট। টেস্ট মাঠে গড়ায় না বললেই চলে। অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর সেই হারারেতে বাংলাদেশ খেলছে টেস্ট। শুরুতে স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়লেও নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকরা ঘুরে দাঁড়িয়েছেন।
২ ঘণ্টা আগে
জিকো ব্রাজিলের একজন কিংবদন্তি ফুটবলার। তবে শুধু নিজের দেশেই নয়, জাপানের ফুটবলেও তাঁর অবদান এতটাই বেশি যে, দেশটির ফুটবল ইতিহাসেও তিনি এক বিশেষ অধ্যায়ের নাম। তাই বিশ্বকাপে ব্রাজিল ও জাপানের মুখোমুখি লড়াইয়ের আগে নিজের অবস্থান নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন সাবেক এই তারকা।
২ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপের সেরা ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার সামনে শুধু প্রতিপক্ষের চ্যালেঞ্জই নয়, বাড়তি দুশ্চিন্তার নাম হয়ে উঠেছে মায়ামির বৈরী আবহাওয়া। প্রচণ্ড গরমে হতে যাওয়া এই ম্যাচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগে