ফুটবল নিয়ে আসিফ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ৬৪ জেলার ক্রিকেট কোচ, সংগঠক ও ক্রীড়া কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী হয়েছে বিসিবির ক্রিকেট কনফারেন্স। সেখানে ফুটবল নিয়ে বিরূপ মন্তব্য করে আলোচনায় বিসিবি পরিচালক ও গায়ক আসিফ আকবর। ফুটবলের জন্য ক্রিকেট খেলা যাচ্ছে না বলে দাবি তাঁর। সেই কথার পরিপ্রেক্ষিতে নিন্দার ঝড় উঠেছে ফুটবল অঙ্গনে। প্রতিবাদ জানিয়ে বিসিবিতে চিঠি পাঠিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে পাঠানো চিঠিতে বাফুফে সভাপতি আসিফের কিছু শব্দচয়ন নিয়ে তীব্র আপত্তি তুলে লিখেছেন, ‘যখন ক্রিকেট বোর্ডের কনফারেন্সে ‘‘অভিজাত’’ শব্দটি ব্যবহার করা হয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আমরা কি সত্যিই জুলাইয়ের ছাত্র-জনতা বিপ্লবে ঘোষিত বৈষম্যহীন ও সমতাভিত্তিক বাংলাদেশের আদর্শে অটল আছি? আর যখন ‘‘মারামারি’’ শব্দটি উচ্চারিত হয়, তখন আরও গুরুতর প্রশ্ন জাগে, এটি কি কোনো ধরনের হুমকি? এমন দৃষ্টিকটু ও অশোভন বক্তব্য ফুটবল ও ফুটবল খেলোয়াড়দের প্রতি চরম অসম্মানজনক, যা ক্রীড়ার মৌলিক মূল্যবোধ ও চেতনার পরিপন্থী।’
গত পরশু ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ক্রিকেট কনফারেন্সে আসিফ বলেন, ‘ফুটবলারদের জন্য (ক্রিকেট) খেলা যাচ্ছে না সারা দেশে।...ফুটবলারদের ব্যবহার খুব খারাপ।’ বিসিবিকে বাফুফের দেওয়া চিঠি নিয়ে আজ রাতে আসিফ আজকের পত্রিকাকে বলেন, ‘তারা চিঠি দিয়েছে, আমি হ্যাপি, থ্যাংক ইউ বাফুফে! খুশি হইছি। এই চিঠি আমার জন্য একটা অনার! বাফুফে আমাকে চেনে, কাউন্ট করেছে। এটা জরুরি।’
কেন ওই বক্তব্য, সেটির ব্যাখ্যায় আসিফ বলেছেন, ‘তাদের আচরণ তো খারাপই, এটা সত্য কথা তো। এটা সারা দেশে হচ্ছে, ফুটবলাররা সারা দেশে রংবাজি করে। ক্রিকেটের ডিসিপ্লিন আর ফুটবলের স্টাইল আমি বুঝিয়েছি। প্রশ্ন হতে পারে আমার অবস্থান থেকে (কেন?), হ্যাঁ, এটাও ঠিক আছে। আমারও অনেক ছোট ভাই-বন্ধুবান্ধব আছে ফুটবলে, আমার যে কথাটা ‘‘অভদ্র আচরণ’’, তারা কুমিল্লায় গিয়ে তদন্ত করুক। কুমিল্লায় যারা অভদ্র ব্যবহার করেছে, গেটে তালা মেরে দিয়েছে, ডিসি সাহেবকে হুমকি দিয়েছে, তদন্ত করে দেখে বিচার করুক আগে। তখন না হয় ভালো আচরণের কথা বলব। তারা কুমিল্লায় যাক। যারা খারাপ ব্যবহার করছে, যারা ভুক্তভোগী—তারা দুই পক্ষের সঙ্গে কথা বলুক। যদি মনে করে ওই ফুটবলার দোষী, তাদের শাস্তি দিক। তারপর বলব, হ্যাঁ ফুটবল ফেডারেশন খুব ভালো। ফুটবলাররা খুব ভালো। আমার সঙ্গে চলতে গেলে লজিকে চলতে হবে।’
ফুটবলাররা যতই দুঃখপ্রকাশ করার দাবি তুলুন, আসিফ তাঁর বক্তব্যে অটুটই আছেন, ‘তাদের যদি খারাপ লাগে, তাদের জন্য আমারও খারাপ লাগে। কারণ, তারা আমারই লোক। ফুটবলে দুনিয়ার বন্ধু। আমাকে তবু বলতে হয়েছে। আমার অধিকারের কথা বলতে হবে। সেখানে তদন্ত করুক যে আসিফের এ কথা বলার উদ্দেশ্য কী। কষ্ট না পেয়ে কাজ করতে বলেন।’ আসিফ আরও যোগ করেন, ‘তারা মারপিট করে, তারা গেট লক করে দিয়েছে। তারা হুমকি দিয়েছে। পিচ খোঁড়াখুঁড়ি করে। আমি মারপিট করব বলেছি, করিনি। তারা তো (মারপিট) করে ফেলেছে। ইট হ্যাজ ডান! আমরা করিনি এগুলো। বলছি শুধু। বলাতেই এত রাগ! আমরা এত দিন সহ্য করেছি কীভাবে? একটা কথা তারা নিতে পারে না। আর আমরা ৩৭–৩৮ বছর সহ্য করছি কীভাবে?’

হতাশার বৃত্তে ঘুরপাক খাচ্ছে আবাহনী লিমিটেড। ফুটবল লিগের পর এবার ফেডারেশন কাপেও হারল ব্রাদার্স ইউনিয়নের কাছে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ ১-০ গোলের জয় পেয়েছে ব্রাদার্স। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়েও ছিল আবাহনী। তবে একের পর এক সুযোগ নষ্ট করা মাশুল দিতে হয়।
২ ঘণ্টা আগে
পূর্বাচলে নির্মাণাধীন স্টেডিয়ামে মাটি চুরির অভিযোগ উঠেছে। এমন অভিযোগের পর আজ পূর্বাচল পরিদর্শনে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। এই ঘটনায় তদন্ত কমিটি চান বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে
নিজেদের কাজটা গতকালই সেরে রেখেছিল রংপুর। কেবল তাদের চোখ ছিল সিলেট-বরিশাল ম্যাচের দিকে। সে ম্যাচের ফলাফল আকবর আলীর দলের পক্ষে এসেছে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরের শিরোপা জিতেছে উত্তরের দলটি।
৭ ঘণ্টা আগে
তিন দিনের সিরিজের মতো সাদা বলের ক্রিকেটেও বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের লড়াইটা হচ্ছে সমানে সমানে। এক ম্যাচ বাংলাদেশ জেতে তো পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। আজ দ্বিতীয় ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরল শ্রীলঙ্কা।
৭ ঘণ্টা আগেনিজস্ব প্রতিবেদক, ঢাকা

হতাশার বৃত্তে ঘুরপাক খাচ্ছে আবাহনী লিমিটেড। ফুটবল লিগের পর এবার ফেডারেশন কাপেও হারল ব্রাদার্স ইউনিয়নের কাছে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ ১-০ গোলের জয় পেয়েছে ব্রাদার্স।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়েও ছিল আবাহনী। তবে একের পর এক সুযোগ নষ্ট করা মাশুল দিতে হয়। ম্যাচের ২৭ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত এক লং-রেঞ্জ শটে গোল করেন মনির আলম। সেই এক গোলেই শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় ব্রাদার্স।
এই গোলের পর যেন ছন্দ হারায় আবাহনী। টুর্নামেন্টের শুরুতে ফকিরেরপুল ইয়াংমেনস ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে নামলেও এদিন আবারও হতাশ হতে হয় আকাশি-নীলদের। লিগে পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পাওয়া দলটির জন্য এই হার চাপ আরও বাড়াল।
দ্বিতীয়ার্ধে সুলাইমান দিয়াবাতে, আল আমিন ও মোহাম্মদ ইব্রাহিম সমতায় ফেরাতে মরিয়া হয়ে উঠলেও ব্রাদার্সের রক্ষণ ভাঙতে পারেনি তারা। ফলে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় নিশ্চিত করে ব্রাদার্স ইউনিয়ন। এর আগে তারা রহমানগঞ্জ এমএফএসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল।
দুটি ম্যাচে এক জয় ও এক ড্র নিয়ে চার পয়েন্ট সংগ্রহ করে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে গেছে ব্রাদার্স ইউনিয়ন।
দিনের অপর ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফকিরেরপুল ইয়াংমেনস ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। অন্যদিকে, দুই ম্যাচে এক জয় ও এক হারে তিন পয়েন্ট থাকলেও একটি ম্যাচ বেশি খেলার কারণে গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে আবাহনী।

দেশের ৬৪ জেলার ক্রিকেট কোচ, সংগঠক ও ক্রীড়া কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী হয়েছে বিসিবির ক্রিকেট কনফারেন্স। সেখানে ফুটবল নিয়ে বিরূপ মন্তব্য করে আলোচনায় বিসিবি পরিচালক ও গায়ক আসিফ আকবর। ফুটবলের জন্য ক্রিকেট খেলা যাচ্ছে না বলে দাবি তাঁর। সেই কথার পরিপ্রেক্ষিতে নিন্দার ঝড় উঠেছে ফুটবল অঙ্গনে।
১০ নভেম্বর ২০২৫
পূর্বাচলে নির্মাণাধীন স্টেডিয়ামে মাটি চুরির অভিযোগ উঠেছে। এমন অভিযোগের পর আজ পূর্বাচল পরিদর্শনে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। এই ঘটনায় তদন্ত কমিটি চান বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে
নিজেদের কাজটা গতকালই সেরে রেখেছিল রংপুর। কেবল তাদের চোখ ছিল সিলেট-বরিশাল ম্যাচের দিকে। সে ম্যাচের ফলাফল আকবর আলীর দলের পক্ষে এসেছে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরের শিরোপা জিতেছে উত্তরের দলটি।
৭ ঘণ্টা আগে
তিন দিনের সিরিজের মতো সাদা বলের ক্রিকেটেও বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের লড়াইটা হচ্ছে সমানে সমানে। এক ম্যাচ বাংলাদেশ জেতে তো পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। আজ দ্বিতীয় ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরল শ্রীলঙ্কা।
৭ ঘণ্টা আগেনিজস্ব প্রতিবেদক, ঢাকা

পূর্বাচলে নির্মাণাধীন স্টেডিয়ামে মাটি চুরির অভিযোগ উঠেছে। এমন অভিযোগের পর আজ পূর্বাচল পরিদর্শনে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। এই ঘটনায় তদন্ত কমিটি চান বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার।
দরদাতা প্রতিষ্ঠান উইন্ডস্টার রিসোর্স কাছ থেকে ২০ হাজার বর্গফুট মাটি বুঝে পাওয়ার কথা ছিল বিসিবির। সেখানে ৭ হাজার বর্গফুট মাটি বুঝে পেয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ৩৬ লাখ টাকার পরিবর্তে ১৪ লাখ টাকারও কম মাটি পেয়েছে বিসিবি। এর পেছনে কারা জড়িত সেটা বের করতে তদন্তের পথে এগোচ্ছেন পাইলট।
সাংবাদিকদের পাইলট বলেন, ‘প্রায় ২০ হাজার বর্গফুট মাটি এখানে আসার কথা, কিন্তু মাটি মেপে দেখা গেছে সাড়ে ৭ হাজার বর্গফুটের মতো মাটি আছে এখানে। আমাদের আসার আগে এই ঘটনা। খুব দ্রুত তদন্ত করতে চাই। মাটিটা এখনই ব্যবহার করতে চাই না। এই মাটি ব্যবহার করতে ডকুমেন্টস থাকবে না। এখানে অনেক নিম্নমানের মাটি আছে। এই কমিটিতে হয়তো একজন-দু’জন আমাদের ডিরেক্টর থাকবেন, আর বাইরের একজন-দু’জন থাকবেন যারা গোয়েন্দা সংস্থার লোক। আমি মনে করি, এমন মানুষ রাখব যারা এসব ধরনের কাজ করতে অভ্যস্ত। তো তিন সদস্যের একটা কমিটি করব-এটাই আমার পরিকল্পনা। আমি প্রেসিডেন্ট মহোদয়কে তা দেব এবং জানাবো যেন তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করে বিষয়টির তদন্ত করা হয়।’
তদন্ত শেষে দোষীদের বিচার চান পাইলট, ‘মাটি সংক্রান্ত যে জটিলতা আছে তার সুন্দর সমাধান এবং বিচার হওয়া দরকার। তার জন্য তদন্ত কমিটি গঠন করব। তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত সত্য উঠে আসবে। কারা কারা এর সঙ্গে জড়িত তা জানতে পারব। কে স্বাক্ষর করেছে, কেনো করেছে, তা দেখতে চাই।’

পূর্বাচলে নির্মাণাধীন স্টেডিয়ামে মাটি চুরির অভিযোগ উঠেছে। এমন অভিযোগের পর আজ পূর্বাচল পরিদর্শনে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। এই ঘটনায় তদন্ত কমিটি চান বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার।
দরদাতা প্রতিষ্ঠান উইন্ডস্টার রিসোর্স কাছ থেকে ২০ হাজার বর্গফুট মাটি বুঝে পাওয়ার কথা ছিল বিসিবির। সেখানে ৭ হাজার বর্গফুট মাটি বুঝে পেয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ৩৬ লাখ টাকার পরিবর্তে ১৪ লাখ টাকারও কম মাটি পেয়েছে বিসিবি। এর পেছনে কারা জড়িত সেটা বের করতে তদন্তের পথে এগোচ্ছেন পাইলট।
সাংবাদিকদের পাইলট বলেন, ‘প্রায় ২০ হাজার বর্গফুট মাটি এখানে আসার কথা, কিন্তু মাটি মেপে দেখা গেছে সাড়ে ৭ হাজার বর্গফুটের মতো মাটি আছে এখানে। আমাদের আসার আগে এই ঘটনা। খুব দ্রুত তদন্ত করতে চাই। মাটিটা এখনই ব্যবহার করতে চাই না। এই মাটি ব্যবহার করতে ডকুমেন্টস থাকবে না। এখানে অনেক নিম্নমানের মাটি আছে। এই কমিটিতে হয়তো একজন-দু’জন আমাদের ডিরেক্টর থাকবেন, আর বাইরের একজন-দু’জন থাকবেন যারা গোয়েন্দা সংস্থার লোক। আমি মনে করি, এমন মানুষ রাখব যারা এসব ধরনের কাজ করতে অভ্যস্ত। তো তিন সদস্যের একটা কমিটি করব-এটাই আমার পরিকল্পনা। আমি প্রেসিডেন্ট মহোদয়কে তা দেব এবং জানাবো যেন তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করে বিষয়টির তদন্ত করা হয়।’
তদন্ত শেষে দোষীদের বিচার চান পাইলট, ‘মাটি সংক্রান্ত যে জটিলতা আছে তার সুন্দর সমাধান এবং বিচার হওয়া দরকার। তার জন্য তদন্ত কমিটি গঠন করব। তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত সত্য উঠে আসবে। কারা কারা এর সঙ্গে জড়িত তা জানতে পারব। কে স্বাক্ষর করেছে, কেনো করেছে, তা দেখতে চাই।’

দেশের ৬৪ জেলার ক্রিকেট কোচ, সংগঠক ও ক্রীড়া কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী হয়েছে বিসিবির ক্রিকেট কনফারেন্স। সেখানে ফুটবল নিয়ে বিরূপ মন্তব্য করে আলোচনায় বিসিবি পরিচালক ও গায়ক আসিফ আকবর। ফুটবলের জন্য ক্রিকেট খেলা যাচ্ছে না বলে দাবি তাঁর। সেই কথার পরিপ্রেক্ষিতে নিন্দার ঝড় উঠেছে ফুটবল অঙ্গনে।
১০ নভেম্বর ২০২৫
হতাশার বৃত্তে ঘুরপাক খাচ্ছে আবাহনী লিমিটেড। ফুটবল লিগের পর এবার ফেডারেশন কাপেও হারল ব্রাদার্স ইউনিয়নের কাছে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ ১-০ গোলের জয় পেয়েছে ব্রাদার্স। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়েও ছিল আবাহনী। তবে একের পর এক সুযোগ নষ্ট করা মাশুল দিতে হয়।
২ ঘণ্টা আগে
নিজেদের কাজটা গতকালই সেরে রেখেছিল রংপুর। কেবল তাদের চোখ ছিল সিলেট-বরিশাল ম্যাচের দিকে। সে ম্যাচের ফলাফল আকবর আলীর দলের পক্ষে এসেছে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরের শিরোপা জিতেছে উত্তরের দলটি।
৭ ঘণ্টা আগে
তিন দিনের সিরিজের মতো সাদা বলের ক্রিকেটেও বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের লড়াইটা হচ্ছে সমানে সমানে। এক ম্যাচ বাংলাদেশ জেতে তো পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। আজ দ্বিতীয় ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরল শ্রীলঙ্কা।
৭ ঘণ্টা আগেনিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজেদের কাজটা গতকালই সেরে রেখেছিল রংপুর। কেবল তাদের চোখ ছিল সিলেট-বরিশাল ম্যাচের দিকে। সে ম্যাচের ফলাফল আকবর আলীর দলের পক্ষে এসেছে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরের শিরোপা জিতেছে উত্তরের দলটি। এর আগে সবশেষ ২০২২ সালের আসরে এনসিএলের শিরোপা জিতেছিল রংপুর।
ষষ্ঠ রাউন্ডে চট্টগ্রামের কাছে হেরে কিছুটা পিছিয়ে পড়েছিল রংপুর। শিরোপা জেতার জন্য তাই শেষ রাউন্ডে খুলনাকে হারানোর বিকল্প ছিল না তাদের সামনে। এমন সমীকরণে শুরুটা ভালো হয়নি রংপুরের। তবে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে রূপসাপাড়ের দলটিকে ৭ উইকেট হারায় তারা। তাতে শিরোপার সমীকরণ কঠিন হয়ে যায় সিলেটের জন্য।
শেষ রাউন্ডে রংপুর জেতায় বরিশালের বিপক্ষে জিততেই হতো সিলেটকে। এই সমীকরণ মেলাতে পারেনি জাকির হাসানের দল। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ড্র হয়েছে দুই দলের লড়াই। তাই রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে সিলেটকে। ৩২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ড্র হওয়ার আগে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে তারা। ৬১ রান করেন আসাদুল্লা আল গালিব। ৫৩ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে।
প্রথম ইনিংসে বরিশালের ৩১২ রানের জবাবে ২৮৭ রানে অলআউট হয় সিলেট। ইফতেখার হোসেন ইফতির সেঞ্চুরিতে ২৯৪ রানে ৮ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বরিশাল। ১২৮ রানে অপরাজিত থাকেন ইফতি। ৪৩ রান আসে হাফিজুর রহমানের ব্যাট থেকে। সবকটি রাউন্ড শেষে সিলেটের সংগ্রহ ২৮ পয়েন্ট। ৩১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন রংপুর।
২৪ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে থেকে শেষ রাাউন্ডে মাঠে নামে নবাগত ময়মনসিংহ। শিরোপা জেতার ভালো সম্ভাবনা ছিল তাদের সামনেও। কিন্তু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ন্যূনতম লড়াই করতে পারেনি তারা। ১৪৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে ময়মনসিংহ। ৪২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮১ রানে থামে তাদের ইনিংস।
১৪১ রানে অপরাজিত ছিলেন আবু হায়দার রনি। দল হারায় বৃথা গেল তাঁর সেঞ্চুরি। আরও একবার বল হাতে জাদু দেখালেন সানজামুল ইসলাম। প্রথম ইনিংসের মতো এবারও তাঁর শিকার ৫ উইকেট। ৮৮ রান খরচ করেছেন এই বাঁহাতি স্পিনার।

৭ ঘণ্টা আগেক্রীড়া ডেস্ক

তিন দিনের সিরিজের মতো সাদা বলের ক্রিকেটেও বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের লড়াইটা হচ্ছে সমানে সমানে। এক ম্যাচ বাংলাদেশ জেতে তো পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। আজ দ্বিতীয় ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরল শ্রীলঙ্কা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গত রোববার প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলকে ৭৮ রানে হারিয়েছিল বাংলাদেশ। সেবার ব্যাটারদের ব্যর্থতায় শ্রীলঙ্কা ২০০ রানও করতে পারেনি। একই মাঠে আজ দ্বিতীয় ওয়ানডেতে অবস্থাটা মুদ্রার এপিঠ-ওপিঠের মতো। ব্যাটারদের ব্যর্থতায় স্কোরবোর্ডে পর্যাপ্ত রান তুলতে পারেনি বাংলাদেশ। ৬ উইকেটে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায় নিয়ে এল শ্রীলঙ্কা।
চট্টগ্রামে আজ দ্বিতীয় ওয়ানডেতে ১৯৫ রানের লক্ষ্যে নেমে প্রথম ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩১ রান করে শ্রীলঙ্কা। চতুর্থ ওভারের প্রথম বলে লঙ্কান অধিনায়ক রেহান পেইরিসকে ফেরান জারিফ সিয়াম। ১১ বলে ২ চার ও ১ ছক্কায় ১৮ রান করেন পেইরিস। বিস্ফোরক শুরু করলেও পরে ধীরস্থির গতিতে এগিয়েছেন লঙ্কানরা। দ্বিতীয় উইকেটে আরোশা সিথুমিনা ও হিরুন মাথিসা গড়েন ৮০ রানের জুটি। ২৩তম ওভারের শেষ বলে সিথুমিনাকে (৫০) বোল্ড করে জুটি ভাঙেন মোহাম্মদ রাকিবুল হোসেন।
তৃতীয় উইকেটে এরপর ৪৫ রানের জুটি গড়েন মাথিসা ও জ্যাসন ফার্নান্দো। ৩৬তম ওভারের শেষ বলে ফার্নান্দোকে (২৪) বোল্ড করেন সিয়াম। পরের ওভারের (৩৭তম) পঞ্চম বলে পুলজিত ওয়াথসুকাকে ফেরান রাকিবুল। ওয়াথসুকা ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। দ্রুত ২ উইকেট হারিয়ে ৩৬.৫ ওভারে ৪ উইকেটে ১৫৯ রানে পরিণত হন লঙ্কানরা। যদিও সেটা সফরকারীদের ম্যাচ জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। পঞ্চম উইকেটে ৩৬ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন মাথিসা ও সানুল বীরারত্নে। ২৫ বল হাতে রেখে পাওয়া শ্রীলঙ্কার ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন মাথিসা। ১৩৬ বলের ইনিংসে ৬ চারে ৮০ রান করে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের সিয়াম ও রাকিবুল দুটি করে উইকেট নিয়েছেন।
টস জিতে আজ দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক রাকিবুল। ৪৬.৫ ওভারে ১৯৪ রানে গুটিয়ে গেছেন স্বাগতিকেরা। ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেছেন ওপেনার জারিফ সিয়াম। শ্রীলঙ্কার হিমারু দিশান ও মিনুগা নেথসারা নিয়েছেন তিনটি করে উইকেট। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ১২ ডিসেম্বর চট্টগ্রামে হবে।