
একের পর এক হতাশ করে যাচ্ছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেওয়ার পর এবার বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে তারা। এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট হাসির পাত্র হয়ে গেছে বলে মনে করছেন দেশটির সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল।
প্রথম দুই ওয়ানডে শেষে ১-১ সমতায় ছিল বাংলাদেশ এবং পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচটি তাই রূপ নেয় অলিখিত ফাইনালে। যেখানে রোমাঞ্চকর লড়াই শেষে সফরকারী দলকে ১১ রানে হারিয়েছে মেহেদী হাসান মিরাজরা। বাংলাদেশের কাছে সিরিজ হেরে সাবেক ক্রিকেটারদের তোপের মুখে পড়েছেন শাহিন শাহ আফ্রিদিরা। শহিদ আফ্রিদি, মোহাম্মদ আমিরের পর পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেছেন আকমল।
এক ইউটিউব চ্যানেলে আকমল বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের অবস্থা এখন হাসির পাত্র হয়ে গেছে। নেদারল্যান্ডসও এখন ভাবছে পাকিস্তানের সঙ্গে ৩ ম্যাচের সিরিজ খেলে টেস্ট স্ট্যাটাস মজবুত করবে। সিলেকশনে কোনো মেধা নেই, শুধু এক্সপেরিমেন্ট চলছে। এভাবেই চলতে থাকলে ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকার।’
আকমলের মতে, বাংলাদেশকে হালকাভাবে নেওয়ায় কাল হয়েছে পাকিস্তানের জন্য, ‘পাকিস্তান ম্যানেজমেন্ট আসলে কী ভেবেছে জানেন? দ্বিতীয় ম্যাচে যখন বাংলাদেশকে ১১৪ রানে আউট করে কামব্যাক করল, তারা ক্রিকেটকে খুব হালকাভাবে নিয়েছে। তারা ভেবেছে যে কাউকে নামিয়ে দিলেই জিতে যাবে।’
শুধু অন্য দেশে নয়, নিজেদের মাঠে সিরিজ খেললেও নাজেহাল অবস্থা হবে পাকিস্তান—এমনটাই মনে করেন আকমল। তিনি বলেন, ‘আপনাকে বুঝতে হবে এটা ঢাকা। এটা ঢাকা, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম নয় যে যা ইচ্ছা করবেন আর জিতে যাবেন। এই বাংলাদেশ দল যদি লাহোরেও আসে, তারা পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারাবে।’

৩০ বছরের খেলোয়াড়ি জীবন। সেই জীবনের ইতি টানতে যাচ্ছেন মামুনুল ইসলাম। বসুন্ধরা কিংস অ্যারেনায় আগামীকাল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ফর্টিস এফসির হয়ে শেষবারের মতো পেশাদার ফুটবলে মাঠে নামবেন তিনি।
৩ ঘণ্টা আগে
এই জয়ের পর ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। ভারপ্রাপ্ত কোচ আব্দুল কাইয়ুম সেন্টুর অধীনে প্রথম হারের স্বাদ পাওয়া মোহামেডান ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে।
৪ ঘণ্টা আগে
ভিএআরের যুগে, রেফারির সিদ্ধান্ত বদলের ঘটনা অহরহ। তবে সেটা ভিডিও দেখে করা হয়। বাংলাদেশ ফুটবল লিগ অবশ্য এখনো ভিএআরের মুখ দেখেনি। তবে এভাবে সিদ্ধান্ত বদলের ঘটনা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি।
৫ ঘণ্টা আগে
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আগের পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠন করার পর তামিম ইকবাল হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। আজ সংবাদ সম্মেলনে তামিম আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের কথা। তামিমের দাবি, বোর্ডে তাঁর নিজস্ব কোনো লোক নেই এবং ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে
৫ ঘণ্টা আগে