
গুনে গুনে জীবনের ৬২ বসন্ত পার করে ফেলেছেন ফিল সিমন্স। ৬২তম জন্মদিনটা তাঁর কাটছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু হতে আর বেশি সময় বাকি নেই। জন্মদিনের উপহার ছাপিয়ে সিমন্সের চাওয়া, বাংলাদেশ টেস্ট ম্যাচটা জিতুক।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরশু বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে । প্রথম টেস্টের আগে আজ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছেন ৬২ বছর বয়সী সিমন্স। আর সিলেট টেস্ট যদি পাঁচ দিনে গড়ায়, তাহলে সেটা শেষ হবে ২৪ এপ্রিল। বাংলাদেশের প্রধান কোচের জন্মদিনেরও ৬ দিন পর হচ্ছে সেটা। বাংলাদেশের জয়ের মাধ্যমে উপহার যদি দেরিতেও আসে, তবু সিমন্স খুশি বলে সংবাদ সম্মেলনে আজ তাঁর কথায় প্রকাশ পেয়েছে। বাংলাদেশ দলের প্রধান কোচ বলেন, ‘জন্মদিনের উপহার চাই না। তবে প্রথম টেস্ট জিতলে ভালো একটা উপহার হবে এটা।’
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের ম্যাচ দুটি হবে দুটি ভিন্ন ভেন্যুতে। দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল শুরু হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। সিমন্স আজ সিলেটে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনি এগোতে চান ম্যাচ ধরে ধরে। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘ধবলধোলাই নিয়ে ভাবছি না। সামনের ম্যাচ ধরে ভাবি। আগে প্রথম টেস্ট জিতি। এরপর সিরিজ জয়ের কথাও চিন্তা করব। প্রথম টেস্টের প্রথম দিনটা আগে জিততে চাই। সিলেট টেস্ট শেষ করে চট্টগ্রাম টেস্ট নিয়ে ভাবব।’
বাংলাদেশ-জিম্বাবুয়ে এখন পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে ১৮ ম্যাচে। বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচ। ৭ ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। বাকি তিন টেস্ট পরিত্যক্ত। সবশেষ তারা টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে হারারেতে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।
আরও পড়ুন:

২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
২৬ মিনিট আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
১ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
২ ঘণ্টা আগে
মোটা অঙ্কের টাকা লোকসান হওয়ায় এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না বলে কদিন আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তবে বিপিএল না হলে কী হবে, তা নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। ক্রিকেটারদের কল্যাণে সংগঠনে কাজ করা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়
৪ ঘণ্টা আগে