
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটে পড়ায় সিরিজ খেলতে পারছেন না তাসকিন আহমেদ। চমক হয়ে এসেছেন তানজিম হাসান সাকিব।
নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেই আজ ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। মেহেদী হাসান মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে সহ-অধিনায়ক হিসেবে থাকছেন। অন্যদিকে সিরিজে তাসকিনের না খেলার ব্যাখ্যায় বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘তাসকিন বর্তমানে বাঁ পাশের অ্যাকিলিসের (গোড়ালি) টেন্ডন চোটের পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এবং এই সিরিজের জন্য তাঁকে পাওয়া যাবে না।’
জিম্বাবুয়ে সিরিজ দিয়েই প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার তানজিম সাকিব। ২২ বছর বয়সী এই পেসার আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ সাদা বলের ম্যাচ খেলেছেন। ১৮ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেলেছেন। জিম্বাবুয়ের বিপক্ষেই টেস্টে অভিষেক হতে পারে তানজিম সাকিবের।
বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন শাহাদাত হোসেন দীপু ও নাঈম হাসান। এবার জিম্বাবুয়ে সিরিজে শান্তর পাশাপাশি ফিরেছেন মুশফিকুর রহিম, নাঈম হাসান।
মুশফিক, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন—জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে আছেন এই তিন উইকেটরক্ষক ব্যাটার। ব্যাটিং লাইনআপে আরও আছেন সাদমান ইসলাম-মাহমুদুল হাসান জয়। পেস বোলিংয়ে তানজিম সাকিবের সঙ্গে থাকছেন নাহিদ রানা, খালেদ আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ। দুই স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসানের পাশাপাশি আছেন তাইজুল ইসলাম।
২০ এপ্রিল সিলেটে শুরু হবে বাংলাদেশ-সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। এই দুই দল সবশেষ টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।
জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৪২ মিনিট আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
৩ ঘণ্টা আগে