
লিওনেল মেসিকে দেখতে গিয়ে প্রতারিত হওয়া প্রায় ৩৩ হাজার দর্শকের টিকিটের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতার যুবভারতী স্টেডিয়ামে গত বছরের ১৩ ডিসেম্বর মেসিকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে ব্যাপক বিশৃঙ্খলার পর থেকেই টাকা ফেরতের দাবি জানিয়ে আসছিলেন ক্ষুব্ধ দর্শকেরা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত দর্শকদের টাকা ফেরত দেওয়ার উপায় খুঁজছে রাজ্য সরকার। তবে অর্থ ফেরতের আগে বিষয়টি প্রশাসনিক ও আইনি দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওই অনুষ্ঠানের টিকিটের দাম ছিল ৪ হাজার ও ৬ হাজার রুপি।
অনুষ্ঠানে মেসির উপস্থিতি ঘিরে ব্যাপক ভিড় ও নিরাপত্তাজনিত বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতির কারণে মাঠে মেসির নির্ধারিত উপস্থিতিও প্রত্যাশার তুলনায় অনেক আগেই শেষ হয়ে যায়। পরে আর্জেন্টিনার অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা ও প্রটোকল ভঙ্গের কারণেই অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হয়েছিল।
ঘটনার পর ক্ষুব্ধ দর্শকদের অনেকেই টিকিটের টাকা ফেরতের দাবি জানান। এবার সেই দাবির পরিপ্রেক্ষিতে প্রায় ৩৩ হাজার দর্শককে অর্থ ফেরতের উদ্যোগের কথা জানালেন মুখ্যমন্ত্রী।
এ প্রসঙ্গে এক ডেলিভারিকর্মীর কথাও তুলে ধরেছেন শুভেন্দু। মেসিকে একনজর দেখার আশায় ওই ব্যক্তি নাকি তার পুরো বছরের সঞ্চয় খরচ করেছিলেন। শেষ পর্যন্ত অনুষ্ঠানে সৃষ্ট বিশৃঙ্খলায় তাঁর সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় ঘটনাটি নিয়ে ভক্তদের মধ্যে ক্ষোভের তৈরি হয়।
শুভেন্দু বলেন, ‘মেসির মতো একজন খেলোয়াড়কে দেখতে গিয়ে কেলেঙ্কারি হয়েছে। মেসির বিরাট জনপ্রিয়তা। বিশেষ করে তরুণ প্রজন্ম ৬-৮ হাজার টাকা দিয়ে টিকিট কেটে প্রতারিত হয়েছে। একজন খাবার সরবরাহকারী কর্মীও সে দিন মেসিকে দেখবেন বলে সারা বছরের জমানো টাকা খরচ করেছিলেন। সেই টাকাও যাতে ফেরত দিতে পারি, আমরা তার চেষ্টা করছি।’
ঘটনাটি নিয়ে তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও তদন্তের মুখে পড়েছেন। এ নিয়ে আইনি প্রক্রিয়াও চলছে। সম্প্রতি কলকাতা হাইকোর্ট তাঁর অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ বাড়িয়েছে এবং একই সঙ্গে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে।

অ্যাস্টন ভিলার সঙ্গে ছয় বছরের সম্পর্কের ইতি টেনে চেলসিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। ৩৩ বছর বয়সী এই গোলরক্ষকের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।
৩ মিনিট আগে
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে এমনিতেই কঠিন অবস্থায় রয়েছে পাকিস্তান। তৃতীয় দিন শেষে ৩৫৭ রানের বিশাল লিড নিয়ে এগিয়ে ইংল্যান্ড। এমন পরিস্থিতিতে সফরকারী দলে বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে এসেছে ইমাম উল হকের চোট।
১৪ মিনিট আগে
মাঠে আবেগে কেঁদে ফেলা রজার ফেদেরারের কাছে নতুন কিছু নয়। এবারও তিনি কাঁদলেন। তবে উপলক্ষটা ভিন্ন। হল অব ফেমে জায়গা পাওয়ায় চোখের পানি ধরে রাখতে পারেননি সুইস এই টেনিস কিংবদন্তি।
১৭ মিনিট আগে
লর্ডসে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠের খেলা যতটা না হচ্ছে, সেটার চেয়ে বৃষ্টির দাপট দেখা যাচ্ছে বেশি। কখন সূর্যের এক ঝলক দেখা যাবে লন্ডনের আকাশে, সেই আশায় অপেক্ষা করতে হচ্ছে সবাইকে। এরই মধ্যে গতকাল তৃতীয় দিনের খেলা শেষে এমন ঘটনা ঘটেছে, যা দেখে রীতিমতো ক্ষুব্ধ নাসের হুসেইন।
১ ঘণ্টা আগে