
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে লক্ষ্য ছিল একটাই—পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে প্রতিপক্ষ ডাচদের ধবলধোলাই করা। কিন্তু বৃষ্টির কারণে ডাচদের ধবলধোলাই করা যায়নি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের স্কোর যখন, ১৮. ২ ওভারে ৪ উইকেটে ১৬৪, তখন মাঠে নামে বৃষ্টি। এরপর আর খেলাই শুরু হতে পারেনি। আম্পায়াররা মাঠ দেখে খেলা শুরুর শেষ সময়সীমা নির্ধারণ করেছিলেন বাংলাদেশ সময় রাত ৯টা ৪৮ মিনিট। কিন্তু সিলেটে ঝিরি ঝিরি বৃষ্টি অব্যাহত থাকলে খেলা শুরু সম্ভব হয়নি। খেলা শুরু হলে ডিএলএস পদ্ধতিতে লক্ষ্য তাড়ায় ৫ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেত সফরকারী ডাচ দল। কিন্তু বৃষ্টি তা হতে দিল কই! তাই ম্যাচ পরিত্যক্ত।
ক্রিকেটের এই সংস্করণে বাংলাদেশ আগে ধবলধোলাই করেছে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডকে। এই তালিকায় যোগ হতে পারত নেদারল্যান্ডসও। কিন্তু বৃষ্টির কারণে সেটি হলো না।

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
১২ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
১৩ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
১৪ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
১৫ ঘণ্টা আগে