Ajker Patrika

কোচ বরখাস্তের দুই সপ্তাহ পর নতুন কোচ পেল ঘানা

ক্রীড়া ডেস্ক    
কোচ বরখাস্তের দুই সপ্তাহ পর নতুন কোচ পেল ঘানা
নতুন কোচ কার্লোস কুইরোজের অধীনে বিশ্বকাপে খেলবে ঘানা। ছবি: এএফপি

নিজেদের সবশেষ চার ম্যাচের চারটিতে হেরেছে ঘানা ফুটবল দল। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা কোচ অটো আদ্দোকে বরখাস্ত করা হয় মার্চের শেষে। আদ্দো বরখাস্ত হওয়ার দুই সপ্তাহ পর নতুন কোচ নিয়োগ দিল ঘানা। নতুন এই কোচের ইউরোপীয় ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে।

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে গতকাল কার্লোস কুইরোজকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা গতকাল ঘানা ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। তাঁর চুক্তির মেয়াদ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ঘানা ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিশ্বকাপের প্রস্তুতি নিতে দেরি না করে দ্রুতই কাজ শুরু করবেন কুইরোজ। কারণ, ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে দুই মাসও বাকি নেই।

ঘানা সবশেষ ম্যাচ জিতেছে গত বছরের অক্টোবরে। বিশ্বকাপ বাছাইপর্বে কমোরোসের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল ঘানা। এরপর জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রিয়া, জার্মানি—এই চার দলের কাছে হেরেছে ঘানা। নিজেদের সবশেষ চার ম্যাচে ঘানা ১০ গোল হজম করেছে। দিয়েছে কেবল ২ গোল। যার মধ্যে মার্চে আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রিয়ার কাছে ৫-১ গোলে হেরে যাওয়া ঘানাকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি।

এই নিয়ে ৯ বারের মতো জাতীয় দলের কোচের দায়িত্বে কুইরোজ। এর আগে পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিসর, কাতার, ইরান, ওমানের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের পাশাপাশি পর্তুগালের স্পোর্তিং লিসবনেও কোচিং করিয়েছেন। দুই দফায় ম্যানচেস্টার ইউনাইটেডের সহকারী কোচের দায়িত্বেও ছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকাকে ২০০২ বিশ্বকাপের টিকিট এনে দেওয়ার কারিগর হিসেবে পরিচিত আগেই পেয়েছেন কুইরোজ। ২০১০ সালে পর্তুগাল তাঁর অধীনে বিশ্বকাপ খেলেছে। ইরানকে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের মূলপর্বের টিকিট পাইয়ে দিতে তাঁর অবদান রয়েছে।

১১ জুন মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোয় হতে যাওয়া এই বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল। ১৮ জুন পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ঘানা। আফ্রিকার দলটি এরপর ২২ ও ২৭ জুন ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নীরবে পেট্রোডলার চুক্তি বাতিল সৌদির, পেট্রোইউয়ানের উত্থান ঠেকাতেই ইরান যুদ্ধ

কুষ্টিয়ায় পীরকে হত্যা: সাবেক শিবির নেতার হুকুমে হামলা চালায় আসামিরা

অবরোধে ক্ষুব্ধ ইরান আটকাতে পারে আরেক জলপথ, সিদ্ধান্ত পাল্টাতে যুক্তরাষ্ট্রকে সৌদির চাপ

মধ্যপ্রাচ্যের শান্তি-স্থিতিশীলতা রক্ষায় চীনা প্রেসিডেন্টের চার প্রস্তাব

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ৪৫ দিন বাড়ানোর চেষ্টা, আলোচনার পরবর্তী ভেন্যু নিয়ে মতবিরোধ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত