
প্রথমার্ধে এক গোলের ঘাটতি নিয়ে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। আশা ছিল, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াবে। কিন্তু সেই সুযোগ দিল না উজবেকিস্তান। বিরতির পর মাঠে ফিরে গোল করে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা। এরপর আর ম্যাচে ফেরার পথ খুঁজে পাননি বাংলাদেশের যুবারা।
তাসখন্দের দস্তলিক স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।
শুরু থেকে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল উজবেকিস্তান। তবে বাংলাদেশের গোলকিপার রাজ চৌধুরীর দৃঢ়তায় বেশ কিছুক্ষণ গোল পায়নি তারা।
২০ মিনিটে অবশ্য তাঁকে পরাস্ত করে উজবেকিস্তান। আসিলবেকের শট রক্ষণে লেগে সাইদালিয়েভের সামনে গেলে সুযোগটি কাজে লাগান তিনি।
বিরতির পর এক মিনিটেই বাংলাদেশের ম্যাচে ফেরার আশা আরও কঠিন হয়ে যায়। ৪৬ মিনিটে সাইদালিয়েভের ক্রস থেকে হেডে দ্বিতীয় গোল করেন কুভোনচবেক।
এরপর ব্যবধান কমাতে বাংলাদেশ চেষ্টা করলেও উজবেকিস্তানের রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো ৭৫ মিনিটে দিলশোধবেকভের শট ক্রসবারের ওপর দিয়ে গেলে তৃতীয় গোল থেকে বেঁচে যায় বাংলাদেশ।
বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ বৃহস্পতিবার সিরিয়ার বিপক্ষে। প্রথম ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হেরেছে সিরিয়া। বাছাই থেকে ৮ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা ৭ রানার্সআপ টিকিট পাবে মূল পর্বের।

২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৬ মিনিট আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
১ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
২ ঘণ্টা আগে
মোটা অঙ্কের টাকা লোকসান হওয়ায় এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না বলে কদিন আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তবে বিপিএল না হলে কী হবে, তা নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। ক্রিকেটারদের কল্যাণে সংগঠনে কাজ করা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়
৩ ঘণ্টা আগে