
সিরিজ শুরুর আগে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তাইজুল ইসলামের উইকেট ছিল ৪১টি। এ বাঁহাতি স্পিনারের সামনে হাতছানি দিচ্ছিল ‘সুইং অব সুলতান’ খ্যাত ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাওয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড আগে নিজের করে নিয়েছেন।
সিলেট টেস্টে সুযোগ ছিল সব দল মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে নিজের অবস্থানটা আরও ওপরে তোলার। কিন্তু সেই টেস্টে উইকেটই পেয়েছিলেন ২টি। জিম্বাবুয়ের বিপক্ষে উইকেট শিকারির তালিকায় তাইজুল ছিলেন পাঁচ নম্বরে। তবে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ৫ উইকেট নিয়ে তালিকায় নিজের নামটা দুই ধাপ ওপরে তুলে, এখন তিন নম্বরে তিনি। ছাড়িয়ে গেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়াসিমের শিকার ১০ টেস্টে ১৮ ইনিংসে ৪৭ উইকেট। তালিকায় তিনি আছেন এখন পাঁচ নম্বরে। ৮ টেস্টে ১৫ ইনিংসে তাইজুলের ৪৮ উইকেট।
১৫ টেস্টে ২৬ ইনিংসে সাবেক শ্রীলঙ্কান কিংবদন্তি চামিন্দা ভাসের শিকার ৪৮ উইকেট। চারে আছেন তিনি। ১৪ টেস্টে ২৬ ইনিংসে ৮৭ উইকেট নিয়ে শীর্ষে মুত্তিয়া মুরালিধরন। দুইয়ে থাকা ওয়াকার ইউনিস ১১ টেস্টে ২০ ইনিংসে ৬২ উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে।
ওয়াসিমকে আরও একটি জায়গায় পেছনে ফেলেছেন তাইজুল। সেটি হলো, জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। ওয়াসিম যেটি চারবার করেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়াকারের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড তাইজুলের। সর্বোচ্চ ৬ বার ৫ উইকেট নিয়েছেন মুরালিধরন।

বাংলাদেশের ক্রিকেটে খেলার চেয়ে ধুলাই ওড়ে বেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ক্ষমতার পালাবদল এখন খুবই পরিচিত দৃশ্য। গত দুই বছরে চার সভাপতি দেখেছে ক্রিকেট বোর্ড। নাজমুল হাসান পাপন, ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুলের পর গতকাল বিসিবি প্রধানের চেয়ারে বসেছেন তামিম ইকবাল। বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফ
২৩ মিনিট আগে
আঁতোয়ান গ্রিজমানের বার্সেলোনা অধ্যায়টা মোটেও সুখকর হয়নি। কাতালান দলটিতে নিজেকে মেলে ধরতে বা দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি। সেই না পারা থেকেই প্রথমে ধারে, পরে আবার স্থায়ীভাবে গ্রিজমান ফিরে আসেন আগের ঠিকানা আতলেতিকোয়। মাদ্রিদের এই দলে চলতি মৌসুমই শেষ ফরাসি এই ফরোয়ার্ডের। তবে ক্যাম্প ন্যুতে আজ ফিরছে
৩৯ মিনিট আগে
সুযোগ মিসের খেসারত দিয়ে বায়ার্ন মিউনিখের কাছে গত রাতে ২-১ গোলে গেরেছে রিয়াল মাদ্রিদ। তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে রিয়ালের বাজে পারফরম্যান্সের ভিড়ে একটি বিতর্কিত ঘটনা অনেকেরই নজর এড়িয়ে গেছে বলে মনে করেন সাবেক জার্মান রেফারি লুটজ ওয়াগনার।
২ ঘণ্টা আগে
চ্যাম্পিয়নস লিগে গত রাতে শুরু হয়েছে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। সুযোগ মিসের খেসারত দিয়ে বায়ার্ন মিউনিখের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। আজও রয়েছে দুই হাইভোল্টেজ ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টে
২ ঘণ্টা আগে