Ajker Patrika

মেসির সঙ্গে ঝগড়ার ঘটনা নিয়ে উরুগুয়ের ফুটবলারের পোস্ট

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০: ১২
মেসির সঙ্গে ঝগড়ার ঘটনা নিয়ে উরুগুয়ের ফুটবলারের পোস্ট
সান্তিয়াগো রদ্রিগেজের সঙ্গে এক পর্যায়ে লেগে গিয়েছিল লিওনেল মেসির। ছবি: এক্স

লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।

কলম্বাসের সকার গেট স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত এমএলএসের কলম্বাস ক্রু-ইন্টার মায়ামি ম্যাচ। কলম্বাসের সান্তিয়াগো মারিয়ানো রদ্রিগেজের সঙ্গে প্রথমার্ধে কথা কাটাকাটি হয়েছে মেসির। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গতকাল রদ্রিগেজ বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে, ইন্টার মায়ামির ফুটবলারদের হতাশ হয়ে মাঠ ছাড়ছেন। এক ভিডিওতে মেসির ক্রুব্ধ চেহারার ছবিও দেখা গেছে।

প্রথমার্ধের শেষ দিকে রদ্রিগেজের এক আচরণে মেসি ক্ষুব্ধ হয়েছেন। তারপর দুজনের মধ্যে প্রচণ্ড কথা কাটাকাটি হয়। মেসি ও উরুগুয়ের ফুটবলারকে আলাদা করতে রেফারি ভিক্টর রিভাসকেও এগিয়ে আসতে হয়েছে। রদ্রিগেজকে ‘অহংকারী’ এবং অসম্মানজনক আচরণের জন্য মেসি অভিযোগ করেছিলেন বলে জানা গেছে।

৩৩ মিনিটে গতকাল দুর্দান্ত এক ফ্রি কিকে গোল করেন মেসি। ইন্টার মায়ামির গোল এই একটাই। শেষ পর্যন্ত ইন্টার মায়ামিকে ২-১ গোলে হারিয়ে দেয় কলম্বাস। কলম্বাসের জোসেফ মার্তিনেজ ও জামাল থিয়ারে একটি করে গোল করেন। যার মধ্যে থিয়ারে ৯০ মিনিটের পর অতিরিক্ত ৯ মিনিটে গোল করে জিতিয়েছেন।

২৭ ম্যাচে ১২ জয়, ১০ ড্র ও ৫ হারে ৪৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার তিনে ইন্টার মায়ামি। নিউ ইংল্যান্ডেরও ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট। তবে গোল ব্যবধানের কারণে তারা দুইয়ে।২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে সবার ওপরে ন্যাশভিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত