
আর কিছুক্ষণ পরই বাংলাদেশে পা রাখবেন হামজা চৌধুরী। তাঁকে বরণ করে নিতে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছুটে যাচ্ছেন ভক্তরা। শুধু ঢাকা, সিলেট আর হবিগঞ্জই নয়, গিয়েছেন আরও অনেক জেলা থেকেই।
আজিজুল হক যেমন চার বন্ধু নিয়ে চলে এসেছেন সুনামগঞ্জ সদর থেকে। প্রত্যেকের গায়ে বাংলাদেশ ফুটবল দলের জার্সি। পেছনে লেখা হামজার নাম ও নম্বর। আজিজুল বলেন, ‘ইউরোপিয়ান একটা ক্লাবের প্লেয়ার পাচ্ছি আমরা। সে বাংলাদেশি বংশোদ্ভূত। আশা করি তাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হবে। আমার এক ছোট ভাই পরিকল্পনা করে। সে বলল হামজা যেহেতু আসছে চলো আমরা গিয়ে দেখা করি। কারণ সে সিলেটের মাটির খেলোয়াড়।’
শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচ খেলে গতকালই বাংলাদেশের উড়ান ধরেন হামজা। সকাল ১১টা ৪০ মিনিটে পৌঁছানোর কথা তাঁর। আজ পুরো দিনটাই কাটাবেন হবিগঞ্জে নিজ গ্রাম স্নানঘাটে। বাফুফের পক্ষ থেকে চার সদস্য—ইকবাল হোসেন, গোলাম গাউস, কামরুল ইসলাম হিল্টন ও সাখওয়াত হোসেন ভূঁইয়া শাহীন আছেন বিমানবন্দরে হামজাকে বরণ করতে।
সিলেট পর্ব শেষ করে কাল টিম হোটেলে উঠবেন হামজা। তাঁকে নিয়েই ভারতকে হারানোর ছক কষছেন বাংলাদেশ কোচ। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচটি হবে ২৫ মার্চ।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে