
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
বিমানবন্দর থেকে বাসায় যাওয়ার পথে ‘ভুয়া-ভুয়া’ বলে সমর্থকদের কেউ কেউ তাসকিন আহমেদ, নাঈম শেখের গাড়ির দিকে তেড়ে যেতে দেখা গেল। হতাশা আর অপমানে মুখ ঢেকে নীরবে বিমানবন্দর ছাড়েন তাঁরা। মাত্র তিন মাস আগেও শ্রীলঙ্কা থেকে টি-টোয়েন্টি সিরিজ জিতে ফিরেছিল এই দল—তখন তাঁদের অভ্যর্থনা জানাতে ছিল ফুল, করতালি। এবার ঘরে ফেরার দিনে বোর্ডের কোনো কর্মকর্তাই ছিলেন না বিমানবন্দরে। মুদ্রার উল্টো পিঠটাই যেন দেখতে হলো মিরাজদের। অথচ এবার মরুর অভিযানের প্রায় অধিকাংশই ছিল সাফল্যভাস্বর। এশিয়া কাপে ফাইনালে ওঠার সুযোগ পেয়েও সেটা কাজে লাগানো যায়নি। তবে চারটি ম্যাচ বাংলাদেশ জিতেছিল।
এশিয়া কাপের পরই আফগানদের টি-টোয়েন্টি সিরিজেই হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। কিন্তু এক সময় নিজেদের ‘প্রিয় সংস্করণ’ ওয়ানডেতেই কি না বাংলাদেশ হলো ধবলধোলাই। সবচেয়ে বেশি দৃষ্টিকটু ছিল ধারাবাহিক বাজে ব্যাটিং। আর এ কারণে পুরো আরব আমিরাত সফরে মোট ১২ ম্যাচের ৭টি জিতেও তাই দেশে ফিরে দুয়ো শুনতে হলো তাসকিনদের।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিজের ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে বলেছেন, ‘আমাদের মেনে নিতে হবে যে দল ভালো খেলছে না। আফগানদের বোলিং আক্রমণ দারুণ, কিন্তু সেটা সামলানো তো আমাদেরই দায়িত্ব ছিল। ব্যাটিং নিয়ে আমরা সত্যিই চিন্তিত। রান করতে না পারলে জয় আসবে না। টপ ও মিডল অর্ডারকে ধারাবাহিকভাবে রান করতে হবে।’
আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডেতেই প্রতিরোধের ছিটেফোঁটাও ছিল না। মিরাজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা উন্নতি করছি না। আমরা এতটা খারাপ দল নই, যতটা খারাপ খেলছি। দায়িত্ব নিতে হবে সবাইকেই—আমি নিজেও। আশা করি, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই আমরা ঘুরে দাঁড়াতে পারব ইনশা আল্লাহ।’
তবে বাস্তবতা কঠিন। এমন ভাঙা মনোবল, এমন পরাজয়ের পর মাত্র ৭২ ঘণ্টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে। ক্যারিবীয়রাও আজ ঢাকায় এসে পৌঁছেছেন। চেনা পরিবেশে বাংলাদেশের সামনে হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে