
গত মৌসুমে শেষ করতে হয়েছে তিনে থেকে। এবার আর আক্ষেপ নয়, আনন্দের যাত্রাই করল সিটি ক্লাব। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রমোশন পেয়ে বাংলাদেশ ফুটবল লিগে নাম লিখিয়েছে তারা। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি এবারই প্রথম খেলতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের শীর্ষ স্তরে।
১৬ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে বিসিএলের দুইয়ে থাকা নিশ্চিত করেছে সিটি ক্লাব। যদিও আজ গাজীপুরে তারা ১-০ গোলে হেরেছে বিআরটিসি। তবে তাদের টপকে ওপরে ওঠার সম্ভাবনা নেই আর কারও।
ক্রিকেটে বেশ কয়েকবার শীর্ষ পর্যায়ে খেললেও পেশাদার ফুটবলে এবারই প্রথম সিটি ক্লাবের। ২০০০ সালে তৃতীয় বিভাগ লিগের চ্যাম্পিয়ন হয়েছে তারা। চ্যাম্পিয়নশিপ লিগ খেলছে গত মৌসুম থেকে।
দুই ম্যাচ হাতে থাকতে চ্যাম্পিয়নশিপ লিগে এবার চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম এফসি। ফুটবল লিগের টিকিট অবশ্য আগেই নিশ্চিত করেছে তারা। তবে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শিরোপা পাকা করল তারা। আজ বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে ওয়ারী ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম ক্লাবটি।

১৮২ রান করেও বাংলাদেশকে হারাতে পারেনি নিউজিল্যান্ড। ১২ বল এবং ৬ উইকেট হাতে রেখে তাদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়েছে স্বাগতিকেরা। হারের পর নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার ডিন ক্লিভারের দাবি—তাদের হাত থেকে ম্যাচটা বের করে নিয়েছে বাংলাদেশের ব্যাটাররা।
১৭ মিনিট আগে
ফিফটি করে নিউজিল্যান্ডকে হারানোর কারিগর ম্যাচসেরার পুরস্কার জেতা তাওহীদ হৃদয়। এদিন ব্যাটিংয়ে কম যাননি শামীম পাটোয়ারি। ১৩ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। এই বিস্ফোরক ইনিংস ছাপিয়ে নো লুক শটের কারণে আলাদাভাবে আলোচনায় এই ফিনিশার। তাঁর এই শটের প্রশংসা করেছেন সতীর্থ হৃদয়।
১ ঘণ্টা আগে
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চার জাতির টুর্নামেন্ট আয়োজন করছে মালদ্বীপ ফুটবল ফেডারেশন। গত জানুয়ারিতে বাংলাদেশকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হয়। বাফুফে সেই আমন্ত্রণ গ্রহণ করলেও জাতীয় দল নয়, বরং অনূর্ধ্ব–২৩ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। অনূর্ধ্ব–২৩ দলের প্রধান কোচ হিসেবে থাকবেন মারুফুল হক। বর্তমানে অব
২ ঘণ্টা আগে
২০২৫-২৬ মৌসুম ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু হচ্ছে আগামী ৪ মে। শেষ হওয়ার কথা ১১ জুন। এ মৌসুমে মোট ৬৯ ম্যাচ হবে। ম্যাচগুলো হবে ছয়টি ভেন্যুতে। পূর্ণাঙ্গ সূচি শিগগিরই ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগে